IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> লিড নিউজ >> প্রবাস >> শিকাগোর নাইট ক্লাবের বাইরে গুলিতে নিহত ৪

শিকাগোর নাইট ক্লাবের বাইরে গুলিতে নিহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে রিভার নর্থ এলাকায় অবস্থিত আর্টিস লাউঞ্জের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।

শিকাগো পুলিশ জানায়, রাত ১১টার দিকে একটি গাড়ি থেকে ক্লাবের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আহত ১৪ জনের মধ্যে ১৩ জন নারী ও একজন পুরুষ। সবার বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই হামলাকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। শিকাগো পুলিশের সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং বলেন, “এটি উদ্দেশ্যমূলক হামলা, এলোমেলো গুলিবর্ষণ নয়।” তিনি হামলাকারীদের শনাক্ত করতে ফুটেজ পর্যালোচনার পাশাপাশি জনসাধারণের সহায়তা কামনা করেছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, ওই রাতে র‍্যাপার মেলো বাকজ (আসল নাম মেলানি ডয়েল) তার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে ক্লাবটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশের নির্দেশনায় আপাতত আর্টিস লাউঞ্জ বন্ধ রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31