IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> লিড নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধস

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধস

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর, এই পাঁচ মাসে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জিটিআরআইয়ের তথ্য অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৮ দশমিক ৮ বিলিয়ন বা ৮৮০ কোটি ডলার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন বা ৫৫০ কোটি ডলারে। এ সময়ে ওষুধ, স্মার্টফোন, ধাতু ও গাড়ি খাতের রপ্তানি সবচেয়ে বেশি কমেছে।

ফার্মাসিউটিক্যাল পণ্যের রপ্তানি মে মাসের ৭৪৫ মিলিয়ন ডলার থেকে নেমে ৬২৮ মিলিয়ন ডলারে এসেছে। অর্থাৎ এই পণ্যের রপ্তানি কমেছে ১৫ দশমিক ৭ শতাংশ। শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি কমেছে ১৬ দশমিক ৭ শতাংশ।

জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানান, অ্যালুমিনিয়াম রপ্তানি ৩৭ শতাংশ, তামা ২৫ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ ১২ শতাংশ ও লোহা–ইস্পাত রপ্তানি ৮ শতাংশ কমেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী একই ধরনের শুল্ক প্রযোজ্য থাকায় রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার ফল। রপ্তানি কমে যাওয়ার এই প্রভাব খুবই গভীর ও বিশাল।

এদিকে, ভারতের শ্রমনির্ভর খাতগুলোতেও বড় ধাক্কা লেগেছে। টেক্সটাইল, গয়না, রাসায়নিক, কৃষিপণ্য ও যন্ত্রপাতির রপ্তানি ৩৩ শতাংশ কমেছে। সৌর প্যানেল রপ্তানি ৬০ শতাংশের বেশি কমে ২০২ মিলিয়ন ডলার থেকে ৭৯ মিলিয়ন ডলারে নেমেছে।
পোশাক ও বস্ত্র খাতের রপ্তানি কমেছে ৩৭ শতাংশ। তৈরি পোশাকে ৪৪ শতাংশ, গৃহসজ্জার টেক্সটাইলে ১৬ শতাংশ ও সুতা-ফেব্রিকসে ৪১ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া সামুদ্রিক খাদ্য রপ্তানি প্রায় অর্ধেকে নেমে ২২৩ মিলিয়ন ডলার থেকে ১১৩ মিলিয়ন ডলার হয়েছে।

গত ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ভারতের বহু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। রাশিয়ার কাছে থেকে সস্তায় তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করার অভিযোগ তুলে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31