IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৮৬ শতাংশই ফেল

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৮৬ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশই অকৃতকার্য হয়েছে।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

ভর্তির যোগ্য বিবেচিত এই ৪ হাজার ২৮৯ জনের মধ্যে শেষ পর্যন্ত ৯৩০ জন মেধাক্রম অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবে।

এবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১১৬.৭৫ পেয়ে প্রথম হয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী সরোয়ার হোসেন খান, ১১০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অনিমা পারভেজ ইলমা এবং ১০৭.৭৫ পেয়ে তৃতীয় হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজ মোহাম্মদ আবদুল্লাহ খান।

ফলাফল জানা যাবে যেভাবে:

ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://admission.eis.du.ac.bd ) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এছাড়াও মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ০৬ জুলাই, ২০২২ বিকাল ৩:০০ টা হতে ২১ জুলাই, ২০২২ বিকাল ৫:০০ টা পর্যন্ত ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় ৮ শহরে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৩৩ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31