IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাবি শিক্ষক সমিতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভাস্কর্য বিরোধিতার নামে উগ্র মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি একটি মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার নামে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কটাক্ষ ও অবমাননা প্রদর্শন করছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা মনে করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে পাকিস্তানি কায়দায় ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হীনরাজনৈতিক স্বার্থচরিতার্থ করার উদ্দেশ্য নিয়ে একটি গোষ্ঠী ভাস্কর্য আর মূর্তিকে একাকার করে সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আদতে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে এবং সুকৌশলে জাতির পিতার প্রতি অবমাননা প্রদর্শন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতি এ ধরনের ষড়যন্ত্র অতীতে মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।
ভাস্কর্যের বিরোধিতাকারীদের শাস্তি দাবি করে আরও বলা হয়, আমরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য দেশপ্রেমিক নাগরিকদের প্রতি অনুরোধ জানাই। আমরা উগ্র ধর্মান্ধ মৌলবাদী চক্রের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে জাতির পিতার অবমাননাকারীদের রাষ্ট্রের প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31