IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> শিক্ষা >> টপ নিউজ >> রাজশাহী মাউশির ডিডির অপসারণ চাই শিক্ষক সমিতি

রাজশাহী মাউশির ডিডির অপসারণ চাই শিক্ষক সমিতি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভিডি) ড. শরমিন ফেরদৌস চৌধুরীর, অপসারণ চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। চলতি বছরের ১৪ আগষ্ট রাজশাহী জেলা ও মহানগর শিক্ষক সমিতি (বাশিস) এই অভিযোগ করেছেন।

এদিকে শিক্ষকদের করা অভিযোগে আরও বলা হয়েছে, ড. শরমিন ফেরদৌস চৌধুরী প্রায় ১৪ বছর ধরে উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহীতে কর্মরত আছেন। তাঁর অত্যাচারে রাজশাহী অঞ্চলের সকল শিক্ষক কর্মচারী বিভিন্নভাবে হয়রানি ও নাজেহাল হয়ে আসছেন। তিনি সরকারি বিধি অমান্য করে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন, উচ্চতর স্কেল প্রাপ্তির ফাইল বাতিল করেন এবং পরবর্তীতে দালালের মাধ্যমে টাকার বিনিময়ে কাজ গুলো করে থাকেন।

উদাহরণ স্বরূপ স্নাতক পর্যায়ের মার্কসিটে Chemistry স্কুলে সংক্ষেপে Chem লেখা আছে। পূর্ণ Chemistry লেখা নাই তাই তিনি Chem কে রসায়ন নয় ধরে ফাইল বাতিল করেন এরকম অসংখ্য উদাহরণ আছে। তাছাড়া তার অধীনন্ত অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানের। সকল শিক্ষক কর্মচারীদেরকে তুই-তুকারি করে অবজ্ঞা করে থাকেন। একাধিকবার তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ এবং মন্ত্রণালয়ে আবেদন করেও কাজ হয়নি। কোন এক অদৃশ্য শক্তির বিনিময়ে সকলকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে এখানো বহাল তবিওয়তে রয়েছেন।

মহানগর শাখার শিক্ষক সমিতির সম্পাদক এমএ কাইউম বলেন, অভিযোগ দেয়া অনেকদিন হয়েছে। এসময় কেন খবর প্রকাশ করবেন। তিনি অবশ্য শহরে চা খাওয়ার দাওয়াত দেন। মহানগর শাখার সভাপতি আসাদুজ্জামান আখন্দ বলেন, অভিযোগ দেয়া হয়েছিল, আমি অসুস্থ থাকার কারণে খোঁজ খবর নেয়া হয়নি।

মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ কে দেয়া হয়েছে। কারণ আমার কোন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা নেই।

সূত্র জানায়, মাউশির ডিডি আগামী বছরের ফেব্রুয়ারী পর্যন্ত চাকুরী আছে। যার কারণে অভিযোগের বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতার স্ত্রী বসে মিমাংসা করে দিয়েছেন। যার কারনে অভিযোগের বিষয় টি গুরুত্ব দেন কর্তৃপক্ষ বলেও অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিডি শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, ‘সনদ যাচাইয়ের প্রথম কজ স্কুল কমিটির পরে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা হয়ে ৬৭টি উপজেলার কাগজপত্র আমার কাছে আসে। যেগুলো অনলাইনে যাচাই করার সুযোগ থাকে, সেগুলো আমরা করি। অনেক পুরোনো সনদ অনলাইনে যাচাইয়ের সুযোগ থাকে না। সেটা আমরা করিও না। ফাইল আসার পর ১০ দিনের মধ্যে আমাকে অগ্রগামী করতে হয়। আমি এত যাচাই করতে গেলে ১০ দিনে ১০টা ফাইলের কাজও শেষ করতে পারব না।’

তিনি বলেন, ‘তিন ধাপ পেরিয়ে যখন কাগজ আমার কাছে আসে, তখন এটাকে সঠিক বলেই ধরে নেওয়া যায়। সনদ জাল হলে এর জন্য একমাত্র দায়ী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমার দায় নেই।’ অনিয়মের মাধ্যমে এমপিও করে দেওয়ার অভিযোগ তিনি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। শিক্ষক সমিতির করা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে তিনি দাবি করেছেন।

একই দপ্তরে ড. শরমিন ফেরদৌসের ১১ বছর ধরে থাকার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব মো. আবদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31