IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> ভুয়া সনদে ১৬ বছর শিক্ষকতা

ভুয়া সনদে ১৬ বছর শিক্ষকতা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট উপজেলা লক্ষণ পাড়া উচ্চ বিদ্যালয়ে ভুয়া বিএড সনদে আব্দুল্লাহ আল মামুনের ১৬ বছর ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ে সূত্রে জানা গেছে, ২০০৩ সালে আব্দুল্লাহ আল মামুন সহকারী শিক্ষক পদে নিয়োগ নিয়ে জ্যেষ্ঠতা ভেঙ্গে ২০০৫ সালে প্রভাব খাটিয়ে সহকারি প্রধান শিক্ষক পদে আসীন হয়েছেন। সরকারী বিধি মোতাবেক সহকারি প্রধান শিক্ষকের পদ পেতে হলে ন্য‚নতম ১০ বছর সহকারী শিক্ষক পদে দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি প্রধান শিক্ষক অবসর গ্রহণ করায় উক্ত প্রধান শিক্ষক পদে আব্দুল্লাহ-আল-মামুন প্রার্থী হিসেবে দাখিলকৃত ২০০৬ সালের আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ২০১৪ সালের রয়েল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপস্থাপিত ২টি বিএড সনদ ভুয়া বলে কমিটি জানতে পারে। নিয়োগে অনিয়ম ও ভুয়া সনদের কারণে সম্প্রতি আব্দুল্লাহ আল মামুনকে বিদ্যালয় কমিটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে আব্দুল্লাহ আল মামুন নোটিশ গ্রহণ করেননি এবং কর্তৃপক্ষকে কোন সদুত্তরও প্রদান করেননি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, আব্দুল্লাহ আল মামুনের সহকারী প্রধান হিসেবে নিয়োগ সম্পূর্ণ অবৈধ, তিনি মাত্র ২ বছরের ব্যবধানে জ্যৈষ্ঠতা ভেঙ্গে সহকারী প্রধান হিসেবে নিয়োগ বিধি সম্মত নয়, তার দাখিলকৃত ভূয়া সনদ প্রদানের জন্য আব্দুল্লাহ আল মামুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং স্থায়ীভাবে বরখাস্তকরণের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বোর্ড অনুমোদন দিলেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা, অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক জেলা ও উপজেলা অফিস সব বগলদাগা করে রেখেছেন জন্য আমরা উর্ধতন মহলে বিষয়টি অবগতি করেছি। নোটিশ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি নতুন নোটিশ গ্রহণ করেছি এবং সদুত্তর প্রদান করেছি। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং রয়েল ইউনিভার্সিটির বিএড সনদ দুটি ভুয়া কিনা জানতে চাইলে জানতে চাইলে তিনি বলেন আমি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি সনদ দাখিল করেছি, রয়েল ইউনিভার্সিটি সনদ দাখিল করিনি। ওই সময় সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য সরকারি ছাড় ছিল তার কাগজ আমার কাছে আছে। আমি প্রধান শিক্ষক হতে চাই না’ মর্মে আবেদনপত্র দাখিল করেছি কমিটির নিকট। কমিটি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি আদালতে মামলা করেছি।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আমিনুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এডহক কমিটির দায়িত্বে আছি। আমরা এই মুহূর্তে বিধি মোতাবেক নিয়োগ প্রদান করতে পারবোনা।

তিনি আরো বলেন, আব্দুল্লাহ আল মামুনের নিয়োগে অনেক ত্রুটি আছে, তার বিএড সনদ ভুয়া প্রমাণিত হয়েছে, তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করেছেন যে কারণে বিদ্যালয় কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

নিয়োগে ত্রুটি বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান বলেন, ‘নিয়োগের সময় সহকারী প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা আব্দুল্লাহ আল মামুনের ছিল না, নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল জন্য সে সময় তিনি বেতনও পাননি, তবে সনদ ত্রুটি বা অন্যান্য বিষয়টি অধিদপ্তর দেখবেন এবং আমার জানামতে আব্দল্লাহ-আল-মামুন আদালতে বিষয়টি নিয়ে মামলা করেছেন।’

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অভিযোগ করেন, লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য আব্দুল্লাহ আল মামুনই দায়ী, তিনি বিদ্যালয়কে অবনতির দিকে নিয়ে গেছেন বলেই এলাকাবাসী মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031