IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক সহিংসতায় বন্দুকধারীর গুলি, নিহত ৭রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসকরাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাইসাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটক
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’

‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রোজার কারণে এ পরীক্ষা এক মাস এগিয়ে আসছে। তা না হলে আমরাতো চেয়েছিই এটা ফেব্রুয়ারির লাস্ট উইকে নিতে। এখন আবার শুনছি রোজার পরে এটা শেষ করার কথা। আমরাতো স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করেই কাজ করছি।

তবে এ পরীক্ষা এগিয়ে আনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে বলে সাংবাদিকরা তুলে ধরলে মন্ত্রী বলেন, তো ঠিক আছে, পাবলিক অপিনিয়ন যদি হয়, আবারও আমরা বসতে পারি।

তার কথায়, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশের সিংহাভাগ মানুষের সম্পৃক্ততা রয়েছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে জানুয়ারি মাসে আয়োজনের ঘোষণা শিক্ষামন্ত্রী গত ১৪ মে ঘোষণা দিয়েছিলেন। যা নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন জীবন থেকে ‘সময় বাঁচাতে’ নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন শিক্ষাবিদ এবং শিক্ষা প্রশাসনের সাবেক ও বর্তমান কর্তারা।

যদিও এ উদ্যোগ বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের শঙ্কিত করছে।

একদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পাঠলাভ করা এ শিক্ষার্থীরা নবম দশম শ্রেণিতে ২০১০ সালের শিক্ষাক্রমে পড়েছেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে দেরিতে বই পেয়ে তারা ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষা বসার প্রস্তুতিতে ছিলেন।

তাই এই পরীক্ষায় বসতে যাওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থী এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত হবেন বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকে আশঙ্কা আছে।

এদিকে ‘হুট করে’ নেওয়া এ ধরণের উদ্যোগ এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে বলে আশঙ্কা করেন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞদের কেউ কেউ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031