IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশসেরা দশে নেই রাবি

সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশসেরা দশে নেই রাবি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিংয়ে এ বছরের তালিকায় দেশসেরা দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়। তালিকায় এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১তম। গতবছরের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৬ষ্ঠ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার ৭৯৭ নম্বরে রয়েছে।

সিমোগো ইন্সটিউশনস র‌্যাঙ্কিংয়ে এবার দেশের ২৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। শীর্ষ দুই ও তিনে আছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি।

জানা গেছে, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠান, যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাসবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতিবছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে।

গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতিবছরের এপ্রিল মাসে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।এ বছরের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‌্যাঙ্কিংয়ের এ বছরের বিশ্বসেরা তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31