IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> ১০ বছরেও বই মেলেনি চাঁপাইনবাবগঞ্জের সরকারি পাঠাগারে

১০ বছরেও বই মেলেনি চাঁপাইনবাবগঞ্জের সরকারি পাঠাগারে

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : ২০১১ সালে পাঠাগারটি উদ্বোধন হলেও এখন পর্যন্ত ওই সরকারি পাঠাগারে বই দেখা মেলেনি। প্রায় ১০ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মোটা অংকের টাকা ব্যয়ে নির্মিত হয় ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় পাঠাগার ভবন।

২০১১ সালের ৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ওই পাঠাগার ভবনটি উদ্বোধন করেন।

ভোলাহাট উপজেলা পরিষদ চত্বর দক্ষিণ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই ডান দিকে সমুন্নত স্মৃতিসৌধের পাশেই দৃষ্টিনন্দন এই পাঠাগার ভবন। উদ্বোধনকালে পাঠকের জন্য চেয়ার-টেবিল, আলমারি থাকলেও উদ্বোধনের দিন থেকে আজ পর্যন্ত কোন বই না থাকায় এ পাঠাগারে কোন পাঠক নেই।

উদ্বোধনের সময় যে সব চেয়ার-টেবিল ছিলো তাও নষ্ট হতে চলেছে। পাঠাগারে বই ও পাঠক না থাকলেও ভবনের এক পাশে উপজেলা ই-সেবা দিচ্ছেন শহিদুল ইসলাম। চত্বরের পাশে ভবনের গায়ে জ্বলজ্বল করে লেখা ভোলাহাট কেন্দ্রীয় পাঠাগার।

দীর্ঘদিন ধরে আকর্ষণীয় ভবনটি দাঁড়িয়ে থাকলেও উপজেলার দায়িত্বশীলদের কারো চোখই যেন পাঠাগারটির দিকে পড়ছে না।

ভবনের ভিতর ই-সেবা দানকারী শহীদুল ইসলাম বললেন, ২০১১ সাল ভবন উদ্বোধনের সময় থেকে তিনি উপজেলা ই-সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, পাঠাগার ভবনটি উদ্বোধন থেকে এখন পর্যন্ত আমি দেখাশুনা করি।

উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান বলেন, ভোলাহাটে কেন্দ্রীয় পাঠাগার কোথায় আছে তা আমার জানা নাই। উপজেলা কেন্দ্রীয় পাঠাগার থাকলে তো পাঠাগার কমিটি থাকার কথা। কিন্তু এমন তথ্য আমার কাছে নাই।

তিনি বলেন, উপজেলায় আমার মোট ৪৭টি স্কুল রয়েছে। সব স্কুলে বঙ্গবন্ধু কর্ণার রয়েছে। সেখান থেকে ছোট ছোট শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস জানতে পারে। ঠিক তেমনি ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় পাঠাগার থাকলে মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর উপর লেখা বই, ইসলামী বই, মহা মনিষীদের লেখা বই, কবিতা-গল্প, ইতিহাস-ঐতিহ্য, কৃষি, মৎস্য, সফলতা অর্জন বই, গবেষণা, পত্রিকাসহ বিভিন্ন বই রাখলে খুব ভালো হবে। বই পত্রিকা থাকলে কর্মকর্তা কর্মচারীরা পাঠাগারে গিয়ে জ্ঞান অর্জন করতে পারবেন।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার বলেন, আমিও পাঠাগারের ব্যাপারে কিছু জানি না।

এ বিষয়ে শেখ মেহেদী ইসলাম (ভূমি) বলেন, উপজেলা কেন্দ্রীয় পাঠাগার ভবন আছে কি না আমিও জানি না। তবে পাঠাগার থাকা অবশ্যই প্রয়োজন।

উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন বলেন, উপজেলা কেন্দ্রীয় পাঠাগার আছে কি না তার জানা নেই। তবে পাঠাগার নামে ভবন আছে সেটি উপজেলা ই-সেবার উদ্যোক্তা শহীদুলের ভবন বলেই জানি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালকে মুঠোফোনে রিং দিয়ে সাড়া না পাওয়ায়, খুদে বার্তা দিয়েও তার কোন হদিস মেলেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031