IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান ৩৩

৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান ৩৩

ধূমকেতু প্রতিবেদক, রাবি : দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের উপর ভিত্তি করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি)।

প্রতিবেদনে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান ৩৩তম। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার ২০২০-২১ অর্থবছরের এপিএ মূল্যায়নের প্রতিবেনটি প্রকাশ করেছে । প্রতিবেদনে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩ এর কম পেয়ে ৩৩তম স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ।

গতকাল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের প্রাপ্ত নম্বরের ক্রমানুসারে রাবির অবস্থান ৩৩ তম এবং প্রাপ্ত নম্বর ৩ এর কম। ইউজিসির এই মূল্যায়নে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, নম্বর পেয়েছে ৯৮.৩৮। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নম্বর পেয়েছে ৯২.১৫। এছাড়াও যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, আমরা আমাদের কাজগুলো যথাসময়ে করতে পারিনি। তাই আমাদের বিশ্ববিদ্যালয় এই জায়গাতে অবস্থান করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার প্রচেষ্টায় এই অবস্থার উন্নতি করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31