IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> স্থগিত পরীক্ষা দু-এক মাসের মধ্যে

স্থগিত পরীক্ষা দু-এক মাসের মধ্যে

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর স্নাতকের অবশিষ্ট পরীক্ষাগুলো দু-এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলেছেন মন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে যারা আছেন, ধরে নেয়া হয় এই পরীক্ষার পর তারা কর্মজীবনে প্রবেশ করবেন। এখানে পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা বোধ হয় ঠিক হবে না। পরিস্থিতি এখন যা তাতে মনে হচ্ছে, এদের পরীক্ষা নেয়া যাবে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় এবং কারিগরিতেও বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের পরীক্ষা নেয়ার বিষয়টি ভাবা হচ্ছে।

তিনি বলেন, আশা করছি- তাদের পরীক্ষাগুলো (স্নাতক) ধীরে ধীরে নিয়ে নিতে পারব। একটু সময় হয়তো লাগবে। কিন্তু অনুরোধ করব, এখন থেকেই তারা যেন পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে থাকেন। এক মাস বা দুই মাস পরে যখন পরীক্ষা হবে, তখন যেন আবার না বলেন প্রস্তুতি নিতে পারিনি।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরের তথ্যমতে- করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকের চূড়ান্ত পর্বের দুই লাখ ২৬ হাজার পরীক্ষার্থী বেকায়দায় পড়েছেন বেশি। মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটির আগে মোট ৩১টি বিষয়ে স্নাতকের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছিল। চূড়ান্ত পর্বে মোট আটটি তত্ত্বীয় পরীক্ষা হয়। এর মধ্যে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেয়া হয়। এরপরই করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণা করলে পরীক্ষা স্থগিত হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930