ধূমকেতু প্রতিবেদক :
দেখিতে চাই কেমন করে
সবুজ ঘাসে শিশির হাসে;
দেখিতে চাই কেমন করে
বুনো হাঁস জলে ভাসে।
দেখিতে চাই কেমন করে
তিমির শেষে ভোর আসে;
দেখিতে চাই কেমন করে
নদীর জলে বান ভাসে।
দেখিতে চাই কেমন করে
বকগুলো পালক নাড়ে;
দেখিতে চাই কেমন করে
ফুল ফুটে বাঁশ ঝারে।
দেখিতে চাই কেমন করে
শিউলি জাগে শিশির জলে;
দেখিতে চাই কেমন করে
বৃক্ষ ভরে ফুলে ফলে।
দেখিতে চাই কেমন করে
ধানক্ষেত ডুবে বৃষ্টি জলে;
দেখিতে চাই কেমন করে
মেঘ ভাসে আকাশ নীলে।
দেখিতে চাই এসব দৃশ্য
আমার বেলা জুড়ে
রয়ে যাবে এ সবুজ দেশটা
আমারই অন্তরে।
লেখক : আরিয়ান আহমেদ।


