IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগনিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাই

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাই

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আগুনে পুড়ে একটি ছাগল মারা গেছে এবং একটি গাভী গরু গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া ওই পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা-ভ্যান, ঘরের আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যব্যবহারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণে বেঁচে বের হতে পারলেও ঘরের ভেতরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি।

আগুনের তীব্রতায় গোয়ালঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গর্ভবতী গরু গুরুতরভাবে দগ্ধ হয়। এছাড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর হেলালের উপার্জনের একমাত্র সম্বল রিকশা-ভ্যানটি। সেই সাথে ঘরে থাকা আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, স্কুলপড়ুয়া মেয়ের বইখাতা এবং প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্রসহ মুহূর্তেই সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও সহায়-সম্বলহীন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এই অসচ্ছল পরিবারটিকে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930