IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা

ইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘা এবং অত্র অঞ্চলের বরেণ্য শিক্ষক, ইংরেজি সাহিত্যের সবথেকে জনপ্রিয় অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে আয়োজিত হলো স্মরণ সভা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। সোমবার (৫ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের নিজ বাসভবন প্রাঙ্গণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাঘা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব, গড়গড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু সহ অনেকেই। অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারন করেন বক্তারা বলেন, যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজির পন্ডিত হিসেবে ব্যাপক পরিচিতি ছিল।

স্বরণ সভা অনুষ্ঠানে,অধ্যাপক নূরুল ইসলাম স্মরনে প্রকাশিত হয় ৪ পৃষ্ঠার ট্যাবলয়েড পত্রিকা ” সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই”।

উল্লেখ্য,২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন অধ্যাপক নৃরুল ইসলাম। তিনি বাঘার শাহদৌলা কলেজের প্রতিষ্ঠাকালিন থেকে অবসর গ্ৰহনের আগ ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে কলেজে যাওয়া আসা করতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930