IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকী

রাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদনের বাইরে আল রাইশা টাওয়ার নামে ১০ তলা ভবনের ছাদে সুইমিংপুল নির্মাণের অভিযোগ ওঠে। অনুমোদনহীন ওই স্থাপনা অপসারণে জন্য এর পূর্বে নির্শেনা দিলেও তিনি তা অমান্য করেন। এরপর মঙ্গলবার বেলা ১২টার দিকে অভিযান চালাতে গেলে আরডিএর ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভবনের মালিক আব্দুর রশিদকে গেট খোলার জন্য বার বার অনুরোধ করা সত্ত্বে ও তিনি গেট না খুলে ভেঙ্গে প্রবেশ করার কথা বলেন। সেইসাথে তিনি বলেন, ভিতরে প্রবেশ করলে দুই চারটে খুন হলে সে দায়িত্ব আপনাকে নিতে হবে বলে ম্যাজিস্ট্রেটকে হুমকী দেন।

এদিকে আব্দুর রশিদ কোনভাবেই গেট না খুললে ম্যাজিস্ট্রেট হুকুম দিয়ে গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। তাঁর সঙ্গে আইন শৃংখলা বাহিনীর সদস্য, লেবার ও গণমাধ্যম কর্মীরা প্রবেশ করেন। এরপর তারা উপরে উঠে যেয়ে অবৈধ সুইমিংপুলে ভেঙ্গে ফেলে। এতে আব্দুর রশিদ আরো রাগান্বিত হয়ে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে দেখে নেয়ার হুমকিসহ খেয়ে ফেলার হুমকী দেন তিনি।

অভিযোগ রয়েছে, আব্দুর রশিদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি বলে স্থানীয়রা জানিয়েছেন। তার বিরুদ্ধে অতীতে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এক চিকিৎসককে অপহরণ মাদক, ও আদম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তারা আরো বলেন, আব্দুর রশিদ অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তার সাথে এলাকার কারো সখ্যতা নাই। এমনটি ফ্লাট মালিকদের সাথেও তিনি খারাপ ব্যবহার করেন বলে জানা গেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, বর্তমানে রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আব্দুর রশিদ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তার ভবনের দুটি ফ্ল্যাটে জামায়াতের দুই নেতার ভাই বসবাস করছেন বলেও দাবি করেন তারা।

এদিকে, অনুমোদনহীন সুইমিংপুল নির্মাণের বিষয়ে আরডিএর পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানা গেছে জানিয়েছে। ভবনের অনুমোদিত নকশা ও নির্মিত স্থাপনার মধ্যে কোনো ধরনের ব্যত্যয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এবিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তিনি এই ভবনের অবৈধ স্থাপনা তিনি উচ্ছেদ করতে আসেন। এ সময়ে বাড়ির মালিক পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করছিলেন না। তাঁকে আইনী ক্ষমতা প্রয়োগ করে তাঁকে প্রধান ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে হয়েছে। এরপর ছাদে যেয়ে ঘটনা সত্যতা পান। সুইমিংপুল এর কোন প্রকার অনুমোদন নাই। অতিরিক্ত পানির ওজনের কারনে আগামীকে অনেক ক্ষতি হবে বলে জানান তিনি। শুধু তাইনয় পানির স্যাতসেতে ভাব হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে এসময়ে তিনি নানাদিক থেকে তৎবীর করার চেষ্টা করছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31