IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে খামারিদের প্রশিক্ষনপোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতচারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িকনিয়োগ দেবে প্রাইম ব্যাংককটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবীসরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বানদেশের সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতচট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবাঘায় পুলিশ কর্তৃক ইয়াবা সহ আটক ০১বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থীধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতআত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
Home >> সাহিত্য >> রাবিতে ছায়া সাহিত্য পদক পেলেন কবি মনজু রহমান

রাবিতে ছায়া সাহিত্য পদক পেলেন কবি মনজু রহমান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছায়া সাহিত্য পদক-২০২১ পেলেন সত্তর দশকের অন্যতম কবি ও লিটলম্যাগ সম্পাদক মনজু রহমান।

রোববার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ২২৩ নাম্বর কক্ষে শব্দকলার আয়োজনে মনজু রহমানের একক কবিতা পাঠ এবং ছায়া সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবিকে কবিতা ও সম্পাদনার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ছায়া সাহিত্য পদক’ প্রদান করা হয়।

শব্দকলা সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাবি কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফখরুল ইসলাম, প্রত্মতত্ত¡বিদ ও কবি প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, হেরিটেজ রাজশাহীর সভাপতি ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রফেসর ড. হারুন অর রশীদ, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর স্বপন, ঐতিহ্য গবেষণা পত্রিকার সম্পাদক ও ফোকলোর বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বাবু, অনির্বাণ সম্পাদক কবি জামাল দ্বীন সুমন, নতুন একমাত্রা নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি সোহেল করিম দিপু, ছায়া সাহিত্য পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব, কবি মনজু রহমানের সহধর্মীনী সাহানা রহমান লাভলী।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কবি মনজু রহমান।

আলোচকগণ কবির সাহিত্যচর্চার বিভিন্ন বিষয় ও আঙ্গিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, কবি মনজু রহমানে কবিতার ক্যানভাস জুড়ে উঠে এসেছে প্রেম, দ্রোহ, স্বদেশ চেতনা এবং জীবন বাস্তবতার নিখুঁত চিত্র। একজন মুক্তিযোদ্ধা কবি হিসেবে স্বদেশ চেতনা তাঁর কবিতার মূল উপজীব্য বিষয়। উপমা, উৎপ্রেক্ষা এবং কাব্যগুণের অসাধারণ সমন্বয়ে তাঁর কবিতা পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। সেইসাথে তিনি দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে সাহিত্যের ছোটকাগজ অ্যালবাম সম্পাদনার সাথে যুক্ত। তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ ‘ছায়া সাহিত্য পুরস্কার’ প্রদান যথার্থ মূল্যায়ন বলে বক্তাগণ অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানে কবি মনজু রহমানের বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী জসিম উদ্দিন বিজয়, জায়িদ হাসান জোহা, ইমরান আজিম, হাফিজুর রহমান বাবু প্রমুখ। এছাড়াও ডা. সোলায়মান আলী, মরিয়ম হাসান মৌ, নূরজাহান হাসান, সুলতান মাহমুদ রুপশ, দৃষ্টি সাহা, নিশিাত তাসনীম মিথিলা, হাসান রেজা, মল্লিকা আকতার, ফুল বাদশা মিয়া, মাহফুজুর রহমান, তাফসীরুল ইসলাম কবিতার মাধ্যমে প্রমুখ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news