IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> ‘বিএসএমএমইউতে বাড়ছে রোগীর চাপ’

‘বিএসএমএমইউতে বাড়ছে রোগীর চাপ’


ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনডোর ও আউটডোরে মহামারি করোনা এবং নন-করোনা উভয় ধরনের রোগীর চাপ বেড়েই চলছে। করোনাকালীন আউটডোরে রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এলেও বর্তমানে গড়ে প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার রোগী সেবা নিচ্ছেন।

কেবিন ব্লকে চালু হওয়া করোনা ইউনিটে বর্তমানে ১৯০-২০০ রোগী ভর্তি থাকছেন। এছাড়া নন-করোনা বিভিন্ন ইউনিটেও গড়ে প্রতিদিন ৮০০-৯০০ রোগী ভর্তি হচ্ছেন। মহামারি করোনা সংক্রমণের পর থেকে বিএসএমএমইউয়ের বৈকালিক স্পেশালাইশড চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ। ফলে দিন দিন আউটডোরে তো বটেই ইনডোরেও বাড়ছে রোগীর সংখ্যা।

বিএসএমএমইউয়ের আউটডোর ও ইনডোর সরেজিমনে পরিদর্শন, রোগী, স্বজন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনা সংক্রমণের পর থেকে বিএসএমএমইউয়ে হাতেগোনা জরুরি কয়েকটি ওটি ছাড়া দুই ডজনেরও বেশি বিভাগের ওটি বন্ধ রাখা হয়। ফলে অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের ভোগান্তি চরমে ওঠে। বন্ধ ওটিগুলো কবে নাগাদ চালু হবে তা জানতে রোগীর স্বজনরা প্রতিদিনই চিকিৎসক ও নার্সের কাছে ধরনা দিচ্ছেন। তবে চিকিৎসকরাও নির্দিষ্ট করে এর উত্তর দিতে পারছেন না।

সার্বিক বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে রোগীর ভিড় প্রতিদিনই বাড়ছে। ভিড় সামলাতে চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের রীতিমতো গলদঘর্ম অবস্থা। মাসখানেক আগেও শুধু করোনা ইউনিটের চিকিৎসা নিয়ে চিন্তাভাবনা করতে হলেও বর্তমানে আউটডোর ও ইনডোরের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, করোনার কারণে ওটিগুলো এতদিন বন্ধ থাকলেও বর্তমানে অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে ৪০০ নার্স সরকারি চাকরিতে যোগদান করায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এছাড়া করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে ইনডোরের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয়সংখ্যক নার্স সংকট দেখা দিয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৬ অক্টোবর নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ সম্পন্ন হলে বন্ধ ওটিগুলো পুনরায় চালু করা হবে।

বৈকালিক অধিবেশনের ব্যাপারে তিনি বলেন, আপাতত এ ব্যাপারে চিন্তাভাবনা নেই। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই এটি চালু করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031