IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> বিশেষ নিউজ >> স্বাস্থ্য >> ‘ত্বকের উপর ৯ ঘণ্টা বেঁচে থাকে করোনা’

‘ত্বকের উপর ৯ ঘণ্টা বেঁচে থাকে করোনা’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা আবহে মাস্ক ও স্যানিটাইজার অত্যাবশ্যক পণ্যে পরিণত হয়েছে। আর প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলেও, খুব শীঘ্র করোনার হাত থেকে রেহাই মিলবে না বলে ইতিমধ্যেই আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এবার জাপানের কোভিড গবেষকরা জানিয়েছেন, মানুষের ত্বকের উপর ৯ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে কোভিড-১৯ ভাইরাস।

তাই কোভিড আক্রান্ত বা অন্য কেউ যার ত্বকে আগে থেকেই ভাইরাসটি রয়েছে, তাদের সংস্পর্শে এলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে।

স্পর্শ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে কি না, তা নিয়ে গবেষণা করছিলেন ওই গবেষকরা। ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিসেস জার্নালে তাদের গবেষণাপত্রটি প্রকাশ হয়েছে। তাতে সাধারণ ফ্লু ভাইরাসের সঙ্গে তুলনা করে বলা হয়েছে, যে প্যাথোজেন (ক্ষতিকারক অনুজীব) ফ্লু তৈরি করে, মানব ত্বকের উপর তা সাধারণত ১০৮ মিনিট বেঁচে থাকে। কিন্তু যে সার্স-কোভ-২ (কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাস) মানব ত্বকের উপর ৯ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে ল্যাবরেটরির ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ যেহেতু এক নয়, তাই বিষয়টি আরও বিশদে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

কোভিড রোগীর মৃত্যুর পর অটোপসি করে তার ত্বকের নমুনা সংগ্রহ করে গবেষণাটি চালিয়েছেন জাপানের গবেষকরা। তাতে দেখা গিয়েছে, ইথানল প্রয়োগের ১৫ সেকেন্ডের মধ্যে করোনাভাইরাস এবং ফ্লু ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়।

হ্যান্ড স্যানিটাইজারেও ইথানল থাকে। তাই ঘন ঘন হাত ধোয়ার উপর জোর দিয়েছেন গবেষকরা। আর সংক্রমণ ঠেকাতে ঘন ঘন হাত ধোয়া যে জরুরি, শুরু থেকেই তাতে জোর দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031