IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর বাজারে বেড়েছে গুড়ের চাহিদা, মেশানো হচ্ছে চিনি

রাজশাহীর বাজারে বেড়েছে গুড়ের চাহিদা, মেশানো হচ্ছে চিনি

ধূমকেতু প্রতিবেদক : এখন শীতকাল। আর শীতকাল আসলে বিভিন্ন পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বিভিন্ন রসালে পিঠা তৈরি হয় শীতকালে। এরমধ্যে ভাপা পিঠা, পুলি পিঠা, রস পিঠা, পাকন পিঠা বা নকশি পিঠা, দুধ চিতই, পোয়া পিঠার বা তেলের পিঠা, পাটিসাপটা পিঠা, ডিম বিস্কুট পিঠা, জামাই পিঠা অন্যতম। আর এসব পিঠা তৈরিতে গুড় লাগে। আর শীতকালে শশুর বাড়িতে দাওয়াত করে জামাই-মেয়েকে পিঠা তৈরি করে খাওয়ানো হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি ঘরে ঘরে এসব দেখা যায়। ফলে শীতকালে বাড়ে গুড়ের চাহিদা। আর এসব গুড়ের চাহিদাকে কেন্দ্র করে কেউ কেউ গুড়ে মেশান চিনি।

রাজশাহী দুর্গাপুরের আমগাছী বাজার মূলত খেজুর গুড়ের জন্য ব্যবসায়ীদের কাছে অনেকটা পরিচিত। এই বাজারটি বসে সপ্তাহে দু’দিন। শীতের এই মৌসুমে আমাগী বাজারে আশে-পাশের গ্রাম থেকে প্রচুর পরিমাণে গুড় এসে জড়ো হয়। গত সোমবারও এই হাটে বিপুল পরিমাণ গুড় এসে জড়ো হয়। সকাল থেকেই সেই গুড় কেনা-বেচা শুরু হয়। সবমিলিয়ে অন্তত ২০-২৫ লাখ টাকার গুড় কেনা-বেচা হয় গতকালও জানিয়েছেন হাটের ক্রেতা-বিক্রেতারা।

ওই হাটের ব্যবসায়ী আকবর আলী বলেন, ‘হাটে এখন আর কোনো পাটালি গুড়ই শতভাগ খাটি পাওয়া যায় না। পাটালি সব গুড়েই চিনি মেশানো থাকে। কোনটাতে কম আর বেশি। একমাত্র ছোলা বা লালি গুড় ভেজালমুক্ত। তবে ছোলা গুড় হাটে কম সবমিলিয়ে এক-দুই মণ ছোলা গুড়ও আসে না হয়তো।’

এ বাজারে গুড় বিক্রি করতে আসা পলাশবাড়ি গগ্রামের আবু বাক্কার বলেন, ‘এখন ৫ কেজি গুড়ে অন্তত ১০ কেজি চিনি মেশানো হয়। তাতে ৫ গুড় হয়ে যাচ্ছে ১৫ কেজি। ফলে প্রতি কেজিতে অন্তত ৪০ টাকা বেশি লাভ হচ্ছে। এক কেজি গুড় গত সোমবার এ বাজারে বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা কেজি দরে। সেই হিসেবে একজান বিক্রেতা ৬ কেজি গুড় বিক্রি করলেও তাতে মেশানো হয়েছে অন্তত ৪ কেজি চিনি। বাজারে প্রতিকেজি চিনি পাওয়া যাচ্ছে ৮২-৮৩ টাকা দরে। কিন্তু সেটি গুড় করা হলে বিক্রি হচ্ছে অন্তত ১২০ টাকা দামে। তাই খেজুরের পাটালি গুড় মানেই চিনির গুড় নামে পরিচিত হয়েছে এখন।

আরেক গুড় বিক্রেতা মাজেদুল ইসলাম বলেন, ‘এখন খাটি গুড় নিয়ে আসলেও আর তেমন দাম পাওয়া যায় না। তাই সবাই গুড়ে চিনি মিশিয়ে বেশি করে বাজারে আনে। এতে লাভও বেশি হয়।’

ওই বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ‘এখন আর রাজশাহীতে কোনো বাজারেই খাটি খেজুর গুড় পাওয়া যায় না। সব বাজারেই চিনি মিশ্রিত গুড় বিক্রি হয়। তার পরেও খেজুর গুড়ের চাহিদা শীতের সময় বেশি বলে এ গুড়ই বিক্রি হয়ে যাচ্ছে। তবে আগের মতো পাটালি গুড় আর বেশি দিন ক্রেতারা ঘরে রাখতে পারছেন না বলে অভিযোগ করেন। তাতে গুড়ে ছাতা (স্যাঁওলা) ধরে যাচ্ছে। খাটি গুড় মাসের পর মাস রাখলেও সহজে ছাতা ধরে না।’

নগরীর সাহেব বাজার এলাকার গুড় ব্যবসায়ী নাসিমুল ইসলাম বলেন, ‘গুড় তো বিক্রি করায় দায় হয়ে গেছে। বাজার থেকে এখন গুড় কিনলেই তাতে চিনি মেশানো থাকছে। তবে একেবারে গ্রাম থেকে অর্ডার করে খাটি গুড় আমরা কিছু সংগ্রহ করি। যেসব ক্রেতা ভালো মাণের গুড় খুঁজেন তাদের সেই গুড় দেওয়া হচ্ছে। কিন্তু যারা কম দামের গুড় খুঁজেন তাদের বাজার থেকে কেনা গুড় দিচ্ছি। আবার কিনে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে এসে অভিযোগ করছে গুড়ে সাদা সাদা ছাতা পড়েছে। এটি হবেই।’

নগরীর উপশহর এলাকার দিদারুল ইসলাম বলেন, ‘তিনি রাজশাহীর সাহেব বাজার থেকে দুই কেজি খেজুর গুড় কিনে আনেন চার-৫দিন আগে। মেয়ে জামাই আসবেন তাঁদের পিঠা পুলি খাওয়াবেন। কিন্তু দুদিন পরে সেই গুড় বের করে দেখেন তাতে স্যাঁওলা জমে গেছে ওপরের অংশে।’

অগত্য সেই স্যাঁওলা তুলেই নিচের অংশ দিয়ে পিঠা বানিয়ে খান তাঁরা। কিন্তু আগের মতো গুড়ের পিঠার প্রকৃত স্বাদ ছিল না বলেও জানান তিনি।

ভেজাল গুড়ের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা সিভিল সার্জন আবু সাইদ বলেন, ‘শুধু চিনি মেশালো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তবে এর সঙ্গে যদিও অন্য কোনো মেডিসিন মেশানো হয়, তাহলে পেটের পীড়াসহ নানা ধরনের রোগ-বালাই হতে পারে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31