ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর আশু রোগমুক্তি কামনা করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর কর্মকর্তা সমিতি এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ জানুয়ারী) দুপুর সাড়ে ৩ টায় রুয়েটের ২১৭ নং কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক আরিফ আহাম্মদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সদস্য নাজিম উদ্দিন আহম্মদ, ডাঃ মোকসেদ আলী, প্রকৌশলী শাহাদৎ হোসেন, দিলীপ কুমার ঘোষ, মাহবুবুল আলম, আশফাকুল বারী।
আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী রাইসুল ইসলাম, প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসির ইপুসহ বিভিন্ন অনুষদের ডীন/ দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী-কর্মচারী প্রমুখ।


