IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> সীমিত আকারে পুলিশ সপ্তাহের আয়োজন

সীমিত আকারে পুলিশ সপ্তাহের আয়োজন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড ১৯) প্রকোপ বেড়ে যাওয়ায় এবার পুলিশ সপ্তাহ ভিন্ন আঙ্গিকে করার প্রস্তুতি নিয়েছে পুলিশ সদরদপ্তর। এবারের অনুষ্ঠানে অনেক কাটছাঁট করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিতে লাগবে বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রতি বছর প্রধানমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দরবার হলেও করোনার কারণে এবার তা বাতিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আর এ কারণে পুলিশের দাবি-দাওয়া প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানো হবে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের পুলিশ সপ্তাহের স্লোগান— ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ।’

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ১১টি ইউনিট প্যারেডের মধ্যে ৯টি ইউনিট অংশ নেবে। প্যারেডে অংশ নিতে ঢাকার বাইরে থেকে পুলিশের কোনো সদস্যকে আনা হয়নি। রেঞ্জ ডিআইজি (উপ-মহাপরিদর্শক), ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আগত সবাইকেই করোনার নেগেটিভের সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বার্ষিক পুলিশ প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

এবারের পুলিশ সপ্তাহে ২৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী ও ২৭ জানুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান বলেন, ‘যারা অনুষ্ঠানে আসবেন ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষাপূর্বক কোভিড নেগেটিভ সনদ আনতে হবে। যাদের সনদ থাকবে না তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’

২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরার সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২০ সালে পদক পাচ্ছেন যারা

প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও ৫০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হচ্ছে।

২০২১ সালে পদক পাচ্ছেন যারা

এছাড়াও পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও ৫০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হচ্ছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে আরও জানা যায়, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

আগামী ২৩ জানুয়ারি রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া ২০১৯ সালে ৩৪৯ জন পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছিল। তার আগে ২০১৮ সালে ১৮২ জন, ২০১৭ সালে ১৩২ জন, ২০১৬ সালে ১২২ জন, ২০১৫ সালে ৮৬ জন কর্মকর্তা বিপিএম-পিপিএম পদক পান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news