IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> শিক্ষার্থীদের সমর্থনে প্রতীকী অনশনে শিক্ষক নেটওয়ার্ক

শিক্ষার্থীদের সমর্থনে প্রতীকী অনশনে শিক্ষক নেটওয়ার্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সমর্থনে ও তাদের ওপর হামলার প্রতিবাদে প্রতীকী অনশন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সোমবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু হয়। আনুমানিক ২০ জন শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত শিক্ষকদের মধ্যে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ, একই বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তাহমিনা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজলী সেহরীন ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড মো. কামরুজ্জামান, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা রিতু, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কাজী মারুফ প্রমুখ।

প্রতীকী এই অনশন নিয়ে ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা রিতু বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একতা পোষণ করছি এবং সেগুলো পূরণের দাবি জানাচ্ছি। শাবিপ্রবি ভিসির কুরুচিপূর্ণ কাজ ও বক্তব্যের বিচারের দাবি জানাচ্ছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রক্রিয়ায় ভিসি নিয়োগ হয়, একটি গণতান্ত্রিক দেশে তা কোনোদিনই কাম্য নয়।’

এছাড়াও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দীন খান বলেন, ‘শাবিপ্রবির ঘটনায় শিক্ষক হিসেবে আমাদের লজ্জার শেষ নেই। শিক্ষার্থীদের ১১৬ ঘন্টা অনশনেও আমাদের কর্ণপাত হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদে কী ধরণের মানুষ বসেন তা শিক্ষার্থীদের আন্দোলন ও তার বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যায়। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে বুলেট মারলে আমাদের শিক্ষকদের অসম্মান হয় না। শুধু শিক্ষার্থীরা ন্যায্য দাবি জানিয়ে আন্দোলন করলে আমাদের শিক্ষকদের মানহানি হয়। শাবিপ্রবি ভিসির পক্ষে অন্য ৩৪ জন ভিসির পদত্যাগের বিষয় যদি সত্য হয়, তা হলে বলতে হয়, যে মাধ্যমে ভিসি নির্বাচন হচ্ছে সেটাই বড় ক্রাইসিস। তাদের মেরুদণ্ড নরম। যাদের মেরুদণ্ড নরম হয় তারা বিবেকহীন হন। আমাদের আজকের আন্দোলন শাবিপ্রবিকে ঘিরে হলেও আমি মনে করি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব অনিয়মেরই প্রতিবাদ।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতীকী এই অনশন কর্মসূচি বিকাল ৩টা পর্যন্ত চলমান থাকবে বলেও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news