IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল, সম্পাদক মানিক

টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল, সম্পাদক মানিক

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে আতিকুর রহমান আবুল ও বাঘ প্রতীক নিয়ে মানিক সাহা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) টঙ্গী আনারকলি রোডে প্রেস মার্কেটে অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩জন সদস্যের মধ্যে মোট ১২টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহজাহান ভূইয়া, আকমল হোসেন খান ও শাহাব উদ্দিন।

উক্ত নির্বাচনে দোয়েল প্রতিক নিয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন, হেলিকপ্টার প্রতিক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম, দোয়াত কলম প্রতিক নিয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন। এছাড়া কার্যকরী সদস্য পদে হরিণ প্রতিক নিয়ে মামুন ইসলাম, টেবিল ফ্যান প্রতিক নিয়ে শহিদুল ইসলাম, ফুটবল প্রতিক নিয়ে আব্দুল হান্নান ভূইয়া, মাছ প্রতিক নিয়ে রেজাউল করিম আশিক, আপেল প্রতিক নিয়ে শফিকুল ইসলাম সুজন, বই প্রতিক নিয়ে মিরাজ খান বাবু ও কলম প্রতিক নিয়ে কারিমুল ইসলাম মামুন নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক বলেন, অত্যান্ত আনন্দমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অর্জিত ফলাফল সবাই মেনে নিয়েছেন। ফলাফল নিয়ে কারো কোনোও বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়নি। নির্বাচনে যারা অংশ গ্রহণ করে বিজয়ী এবং বীজিত হয়েছেন সকলের জন্যই শুভকামনা রইলো। যারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই মার্কেটের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সেই প্রত্যাশা করছি।

এসময় নির্বাচিত প্রতিনিধিগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সংগঠনের সকলের সুখ, দুঃখ, বিপদ, আপদে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রæতি ব্যাক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news