IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে প্রকাশ্যে যুবতীকে শ্লীলতাহানি, যুবককে মারধর

তানোরে প্রকাশ্যে যুবতীকে শ্লীলতাহানি, যুবককে মারধর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে মাদকসেবী বখাটেদের হাতে যুবতী নারীকে শ্লীলতাহানি ও যুবককে মারধর এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। মাদকসেবী বখাটেদের এমন কাণ্ডে এলাকা জুড়ে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তুষ্টি। সেই সাথে ঘটনার সাথে জড়িত বখাটেদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন ও প্রত্যক্ষদর্শীরা।

বুধবার বিকেলে তানোর পৌর এলাকার তালন্দ লবাতলা ব্রীজ সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, তালন্দ সোমাসপুর গ্রামের আমিনুল ইসলামের ছোটো ভাই আইনুল ইসলাম (৩৪) ও মৃত কছিম উদ্দিনের ছেলে রাজু (৩০) নামের দুই বখাটে রাস্তায় বসে থাকা এক যুবতী নারী ও তার সাথে থাকা যুবকের বিরুদ্ধে মিথ্যা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে প্রকাশ্যে রাস্তায় স্যান্ডেল দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। তারা মারধরের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ সময় পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে গেলে বখাটে আইনুল ও রাজু জোর করে ওই নারী ও যুবককে দ্রুত গাড়িতে তুলে কাউন্সিলর তাসির উদ্দিনের কাছে জমা দেওয়ার নাম করে উঠিয়ে নিয়ে চলে যায়। পরে কাউন্সিলরকে ফোন দিয়েও এ সম্পর্কে জানা যায়নি।

প্রকাশ্যে দিবালোকে এভাবে যুবক-যুবতীকে ধরে স্যান্ডেল দিয়ে মারধর ও যুবতী নারীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরক্ষণে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা বখাটে দুই যুবককে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরণের ঘটনা ঘটাতে না পারে।

স্থানীয়রা জানান, যুবতী নারীকে নির্যাতন ও মারধরকারী দুই যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার গায়ের জোরে যা খুশি তাই করে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। তাদের আইনের আওতায় নিয়ে আসলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে পারবেনা।

বিষয়টি তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের কাছে অবহিত করলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনকে। কেউ তাকে কিছু অবহিত করেনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31