IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> বিনোদন >> কতটুকু কাজ করতে পারব সেটা নিয়ে নিজেই সন্দিহান : ইলিয়াস কাঞ্চন

কতটুকু কাজ করতে পারব সেটা নিয়ে নিজেই সন্দিহান : ইলিয়াস কাঞ্চন

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কথা বলেছেন এই নতুন সভাপতি।

নির্বাচনের ফলাফল নিয়ে সাক্ষাৎকারে ইলিয়াস কাঞ্চন বলেন, ‌‘আমি নির্বাচনের ফলাফলে খুব বেশি খুশি হতে পারিনি। আমার প্যানেলের অনেকেই পরাজিত হয়েছেন। আমার কাছে সভাপতি পদের চেয়ে সাধারণ সম্পাদক পদকে বেশি কার্যকরি মনে হয়। সেই পদেই আমার প্যানেল নির্বাচিত হতে পারেনি। ফলে কতটুকু কাজ করতে পারব সেটা নিয়ে নিজেই সন্দিহান। আমার আরও দুটি শক্ত হাত রিয়াজ ও ডি এ তায়েব পরাজিত হয়েছে। রিয়াজ সংগঠক হিসেবে দারুণ ছিল, অন্যদিকে তায়েব প্রশাসনিক দিক থেকে এগিয়ে। তারা নির্বাচিত হলে আমার জন্য সুবিধা হতো। সত্যি বলতে, নিপুণের পরাজয়টা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে।’
আপিলের বিষয়ে তিনি বলেন, ‘ফজরের নামাজের আগে ভোট গণনা শেষ হয়েছে। আমি বাসায় ফিরেছি ভোরে। এদিকে আপিলের সময় মাত্র ১টা পর্যন্ত। আমি ঘুমিয়েছি সকালে, বাসা উত্তরায়। ঘুম থেকে উঠে সেখান থেকে এফডিসি যেতেও তো সময় লাগে। নির্বাচন কমিশন ইচ্ছা করেই হয়তো আপিল করার সময় কমিয়েছে। তারপরও আমি আপিল করেছি। কাল রাতেই বিষয়টি অবগত ছিলাম বলে সময়মতো কাজ করতে পেরেছি। এখন দেখা যাক ফল নতুন করে কি আসে!

ভোট বাতিল প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচন কমিশন ২৬টি ভোট বাতিল করেছে। যার মধ্যে নিপুণ পেয়েছে ১৬টা। এই ১৬টা ভোট কাউন্ট হলেই ফলাফল পরিবর্তন হয়ে যেত। এখন দেখার বিষয় কমিশন ইচ্ছা করে ভোটগুলো বাতিল করেছে কি না! আমি জেতার ব্যাপারে এখনো আশাবাদী।’

নতুন সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে তিনি বলেন, আজ রবিবার আমার প্যানেলের সবার সঙ্গে ব্যক্তিগত বৈঠক আছে। সেখানে অনেক কিছু নিয়ে কথা বলব, নতুন সিদ্ধান্তও আসতে পারে।’

নির্বাচনী ইশতেহারে দেওয়া ২২টি পরিকল্পনার বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার ডান হাতই নেই। নিপুণ পাস করলে তাকে নিয়ে ইশতেহারগুলোর বাস্তবায়ন করা সম্ভব হতো। এখন জায়েদ আমাকে কতোটুকু সমর্থন করবে সেটা নিয়ে অনিশ্চয়তায় আছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31