IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> কলকাতা পুলিশের ভরসা ‘পুষ্পা’

কলকাতা পুলিশের ভরসা ‘পুষ্পা’

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে রেকর্ড ব্যবসা করেছে ভারতের দক্ষিণী ছবি ‘পুষ্পা-দ্য রাইজ’। মুখে মুখে ঘুরছে ছবির সংলাপ। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সচেতনতা ছড়াতে উদ্যোগী হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

সোমবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার পক্ষ থেকে একটি মিম পোস্ট করা হয়। মিমটি কিছুটা এরকম, ছবির চরিত্র স্রীনু পুষ্পা-কে ফোন করে বলছে, ‘কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল। ফোনের উল্টো দিক থেকে উত্তরে পুষ্পা বলছে, ‘পুষ্পা শুনে আমায় বোকা ভেবেছো? এখনই তোর নম্বর সাইবার পিএস-কে হোয়াটসঅ্যাপ করছি।’

কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই মিমটি পোস্ট করা হয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্য়াঙ্ক ফ্রড বা লটারি ফ্রডের মত হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনও ফোনে ওটিপি চাইলে তা কখনোই প্রকাশ করা উচিত নয়।

সুকুমারের পরিচালনায়, ‘মিথ্রি মুভি মেকার’-দের প্রযোজনায় ‘পুষ্পা’ ছবির ব্যবসা নজরকাড়া। নির্মাতারা ছবিটি যে ধরনের সাড়া পাচ্ছে তাতে উচ্ছ্বসিত। তারাই এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির বক্স-অফিস আয় নিয়ে বিস্তারিত জানান। শোনা যাচ্ছে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

‘মিথ্রি মুভি মেকার’ নিজেদের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ছবি ‘সুপারহিট’ হওয়ার খবর জানান। ‘বক্স অফিসে পুষ্পারাজ দাপিয়ে বেড়াচ্ছে। ভারতে সবচেয়ে বেশি আয় করেছে। গোটা বিশ্বে মাত্র দু’দিনে ১১৬ কোটি আয় করেছে।’

‘পুষ্পা- দ্য রাইজ’ ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। এছাড়া মালয়লম তারকা ফাহাদ ফাসিলও অভিনয় করেছেন। খুব স্বাভাবিক ভাবেই ঊর্ধ্বমুখী ছবির আয়, ফলে ‘পুষ্প’ ভারতের অন্যতম ভাল ব্যবসা করা ছবি হয়ে উঠতে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31