IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> রোহিঙ্গা ইস্যু, ব্রুনাইয়ের ভূমিকা চায় বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যু, ব্রুনাইয়ের ভূমিকা চায় বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) ব্রুনাই দারুসসালামের দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান পেহিন ইউসুফের সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ সহযোগিতা চান।

আলাপকালে ড. মোমেন জানান, বাংলাদেশ ব্রুনাইয়ের সঙ্গে উষ্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। উভয় মন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করেন এবং সহযোগিতা বাড়াতে সম্মত হন।

ড. মোমেন মিয়ানমারের নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে দীর্ঘস্থায়ী সঙ্কট নিয়ে আলোচনা করেন। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আসিয়ানসহ ব্রুনাইয়ের সহযোগিতা চান।

রোহিঙ্গা সঙ্কট আরও প্রকট হলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তার আশঙ্কাও তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সঙ্কটের কারণে বাংলাদেশের ওপর বিশাল বোঝা চাপানোর কথা স্বীকার করে এরিওয়ান ইউসুফ সহানুভূতি জানান।

তিনি আশা প্রকাশ করেন, বাস্তুচ্যুত জনগণকে প্রত্যাবাসনে মিয়ানমার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে অনুযায়ী এই সংকটের একটি টেকসই সমাধানে তারা আন্তরিকভাবে কাজ করবে।

এরিওয়ান ইউসুফ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার জন্য একটি বিমান পরিষেবা চুক্তি সম্পাদনে জোর দেন।

ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রুনাই তার পেট্রো-কেমিক্যাল খাত সম্প্রসারণ করছে। এই খাতে অদূর ভবিষ্যতে আরও বাংলাদেশি জনশক্তি নিয়োগের সুযোগ উন্মুক্ত হতে পারে।

এসময় বাংলাদেশি কর্মীদের আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং দ্রুত-শিক্ষণের সক্ষমতার কথা তুলে ধরেন ড. মোমেন। বাংলাদেশ থেকে কর্মী নিলে উভয় পক্ষই লাভবান হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এরিওয়ান ইউসুফ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। মহামারির কারণে ২০২০ সালে স্থগিত হয়ে যাওয়া ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশে সফরের কথা তুলে ধরেন। ড. মোমেন এই প্রস্তাবকে স্বাগত জানান। উভয় মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সম্মত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news