IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ১৮ বছরের মধ্যে ফেসবুকে কমেছে সক্রিয় ব্যবহারকারী

১৮ বছরের মধ্যে ফেসবুকে কমেছে সক্রিয় ব্যবহারকারী

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৮ বছরের ইতিহাসে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে। একই সাথে ফেসবুকের আয় নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মেটা’র বরাতে জানানো হয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে এই ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রতিযোগী টিকটক ও ইউটিউবের চেয়ে তাদের আয় কমেছে। এর পেছনে অন্যতম একটি কারণ, বিভিন্ন প্রতিষ্ঠানও বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়েছে। এরপর মেটার শেয়ারের দামও কমেছে নিউইয়র্কে। এর মূল্য প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার। মেটার পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর টুইটার, স্ন্যাপচ্যাট ও পিনট্রেস্টের শেয়ারের দামও কমেছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকের ব্যবসা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী, বিশেষ করে তরুণ ব্যবহারকারী ফেসবুক ব্যবহার কমিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করেছে।

কারণ হিসেবে খবরে বলা হয়েছে, অ্যাপলের অপারেটিং সিস্টেম পরিবর্তনের কারণে ফেসবুকের বিজ্ঞাপন কমেছে। এর কারণে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ্য অনুসারে গ্রাহকের কাছে পৌঁছাতে পারছে না।

মেটার চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা ডেভ ওয়েহনার বলেন, চলতি বছরে প্রতিষ্ঠাটির আয়ে প্রভাব ফেলবে এসব পরিবর্তন। এতে আর্থিক মূল্য হতে পারে এক হাজার কোটি মার্কিন ডলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031