IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> বিনোদন >> বান্ধবীকে কয়েক কোটির গাড়ি উপহার হৃতিকের

বান্ধবীকে কয়েক কোটির গাড়ি উপহার হৃতিকের

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। তিনি নাকি বন্ধুদের উপহার দিতে খুব ভালবাসেন। তবে কখনও সখনও বন্ধু ‘বিশেষ’ হলে তার ভালবাসা মাত্রা ছাড়ায়। এতটাই যে, উপহারের দাম শুনে একবার ব্যাপক রেগে গিয়েছিরেন তার স্ত্রী সুজান।

তখনও হৃতিক-সুজানের বিচ্ছেদ হয়নি। আলাদা করেননি নিজেদের দাম্পত্যের পথ। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে যান তার বাবা-মায়ের কাছে।
হৃতিক তখন সবে শেষ করেছেন কাইট ছবির শুটিং। কাইট-এর শুটিংয়ে হৃতিকের সঙ্গে তার সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হয় যে,হৃতিক প্রেমে পড়েছেন ওই মেক্সিকান অভিনেত্রীর।

জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় ও বিখ্যাত তারকা। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি তিনি। হৃতিকও বলছেন, “বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।”

ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালে একটি উপহার দিয়েছেন হৃতিক। যার দাম কম করে হলেও আড়াই থেকে তিন কোটি রুপি।

বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভাঙে।

কিন্তু বন্ধু বারবারাকে কী এমন উপহার দিয়েছিলেন হৃতিক?

কাইট-এর শুটিংয়ের এক কুশলী জানিয়েছেন, বারবারাকে একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছিলেন অভিনেতা। এই ধরনের ভ্যানিটি ভ্যানকে সাধারণত একটি ছোট বাড়িই বলা যায়। তাতে যেমন স্নানঘর থাকে, তেমনই থাকে আরাম করার জায়গা, পোশাক রাখার জায়গা, এমনকি রান্নার ব্যবস্থাও।

মেক্সিকান অভিনেত্রী নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন ছবির শুটিং করতে। শুটিংয়ে যাতে তিনি নিজের বাড়ির কথা মনে না করেন, সেজন্যই তাকে ওই গাড়ি-বাড়ি উপহার দেন হৃতিক।

কাইট ছবির ওই কুশলীই জানিয়েছেন, উপহার পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বারবারাও। তিনি ভাবতেই পারেননি এত দামি উপহার কেউ দিতে পারেন। হৃতিক তখন তাকে বলেন, তাদের বন্ধুত্বের স্মারক হিসেবে ওই উপহার গ্রহণ করতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31