IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় বিশ দিনে ১ লাখ মানুষের প্রাণহানি

করোনায় বিশ দিনে ১ লাখ মানুষের প্রাণহানি

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাণঘাতি করোনা ভাইরাস উৎপত্তির আট মাস হতে এখনও এক সপ্তাহ বাকি। ইতোমধ্যে বিশ্বের ৮ লাখ মানুষের প্রাণ ঝরেছে ভাইরাসটিতে। এর মধ্যে শেষ এক লাখ হতে সময় লেগেছে মাত্র বিশ দিন। আর আক্রান্ত বিশ্বের ২ কোটি প্রায় ৩১ লাখ মানুষ। তবে সুস্থতা লাভ করেছেন অর্ধেকের বেশি ভুক্তভোগী। 

 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৫ হাজার ৮৪৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ২ হাজার ৩৮৪ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ৪৯ হাজার ১৫১ জন মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে। আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজারের অধিক রোগী। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।

 

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

 

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৭ লাখ প্রায় ৯৭ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৭৯ হাজার ২শ’ জন।

 

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি। প্রাণহানি ১ লাখ ১৩ হাজার ৪৫৪ জনে ঠেকেছে।

 

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৬৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৭৩ হাজার টপকেছে। প্রাণহানি বেড়ে ৫৫ হাজার ৯২৮ জনে ঠেকেছে।

 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৪৭ হাজারের কাছাকাছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ১৮৯ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৩ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪৩ জনের।

 

পেরুতে আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৪ জন।

 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত প্রায় সাড়ে ৫ লাখ। প্রাণ গেছে ৫৯ হাজার ৬১০ জন মানুষের।

 

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার পেরিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫৬৮ জনের।

 

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৪ লাখ ৮ হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৮৩৮ জনের।

 

চিলিতে সংক্রমণ ৩ লাখ প্রায় ৯৪ হাজার। এর মধ্যে ১০ হাজার ৭২৩ জনের প্রাণ কেড়েছে করোনা।

 

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৫৫ হাজারের কাছাকাছি। প্রাণহানি ঘটেছে ২০ 

হাজার ৩৭৬ জনের।

 

আর্জেন্টিনায় করোনা হানা দিয়েছে ৩ লাখ ২৯ হাজার মানুষের দেহে। প্রাণ কেড়েছে ৬ হাজার ৭৩০ জনের।

 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ২৩ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪০৫ জন মানুষের।

 

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৮০ জন।

 

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ সাড়ে ৯১ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজার ২১৯ জনের।

 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৮৬১ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31