IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> ‘ছেলেটি আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি’

‘ছেলেটি আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি’

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার ভালোবাসা দিবস বিদ্যা সিনহা মিমের জন্য একটু ভিন্ন। কেননা বিশেষ এই দিনটিতে আগে প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে হতো লুকিয়ে। এবার লুকিয়ে নয়, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দিনটি উপভোগ করতে চান মিম।

মিম বলেন, ‘এবার আমরা পরিকল্পনা করেছি ও সহ (সনি) বাইরে বের হবো। কোথাও ডিনার করবো এই আরকি! প্রতিবার আমরা ভ্যালেন্টাইন লুকিয়ে করতাম। সেসময় কখনও আমাদের দেখা হতো, কখনও হতো না। শুক্রবার হলে দেখা হতো, না হলে আগে বা পরে দেখা করে নিতাম। কিন্তু ফোনে কথা হতো। এবার আর লুকিয়ে নয়। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েই দিনটি উপভোগ করবো।’

ভালোবাসার মানুষের জন্য রয়েছে মিমের সারপ্রাইজ। এ প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘ও কি করবে জানি না। তবে আমি একটা সারপ্রাইজ দেব।’

ভালোবাসা দিবস ছাড়াও উপহার আদান-প্রদান করতেন উল্লেখ করে মিম বলেন, ‘শুরুতে বাসায় গিফট এলে মা-বাবা জানতো না যে ও দিয়েছে। আমার একটা ভাই আছে প্রিয়ন্ত- ও নিয়ে আসতো। বাসায় সবাই জানতো প্রিয়ন্তই নিয়ে এসেছে।’

মিম সনির সঙ্গে ৬ বছর প্রেম করলেও গোপন রাখেন। চলতি বছর ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে পরিচয় হয় তার।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘ওর (সনি) সঙ্গে আমার পরিচয় সানজিদা অর্নি নামে এক বান্ধবীর মাধ্যমে। তাও আবার ফেইসবুকে। অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কিনা? আমি একবার মজার ছলেই ওকে বললাম, খোঁজ পেলে দেখ। এরপর ও ফেইসবুকে তিনজন মিলে একটা গ্রুপ খোলে। সেখানে কথা বলতাম আমরা।’

‘ভালোবাসি’ প্রথম কে বলেছিল? এমন প্রশ্নে মিম বলেন, সনিই দিয়েছিল প্রস্তাব। ২০১৬ সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের ১১ তারিখ হবে।

শুধু কি মিম প্রেমে পড়েছেন? মিমের প্রেমে পড়েছেন এমন ঘটনাও কম নয়। মিম বলেন, ‘তারকা হওয়ার পর অনেক মানুষ প্রেমের প্রস্তাব দিয়েছে। বাসার নিচে অনেক ফুলের তোড়া এসেছে। অনেক মানুষ আছে যারা হুট করে বাসায় চলে আসতো। এরপর মা দারোয়ানকে বলে দিয়েছে অপরিচিত কেউ যেন বাসায় না আসে। একদিন হঠাৎ এক ছেলে বাসায় চলে এসেছিল প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর ঘটনা ঘটলো উল্টো। ছেলেটি আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি। খুব লজ্জা পেয়েছিল।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31