IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লাইফস্টাইল >> এ মাসেই খোলা যাবে শিক্ষাপ্রতিষ্ঠান

এ মাসেই খোলা যাবে শিক্ষাপ্রতিষ্ঠান

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মাসেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আজকে রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে। তারপর খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষারপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।”

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা কতটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব তত দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “নতুন শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে আমাদের শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্ক হয়, তারা যেন প্রযুক্তি বান্ধব হয়, প্রযুক্তি ব্যবহারে অভ্যন্ত হয়, তারা যেন দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে এবং যে দক্ষতাগুলো মানুষের জীবনে প্রতিটি কাজে প্রয়োজন হয়ে পড়ে সেগুলো শিখে তারা যেন মূল্যবোধ নিয়ে বড় হয় সে গুণগত শিক্ষা তা এই কারিকুলামে নিশ্চিত করার চেষ্টা করা হবে।”

সদ্য এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক আসন আমাদের রয়েছে। তাই শিক্ষার্থীদের ভর্তি হতে কোনো অসুবিধা হবে না। মূলত যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসি পাস করেছে তাদের সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। কৃতকার্যের অনেকেই কারিগরি শিক্ষায় চলে যায়। অনেকে কাজে যোগদান করে। আবার অনেকে বিভিন্ন কোর্সের উপর পড়াশুনা করে। আমি মনে করি যারা কৃতকার্য হয়েছে তাদের অনেকেরই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এবং বিদেশে অনেক ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। এর আগে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news