IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘ভাবমূর্তি রক্ষার্থে শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি’

‘ভাবমূর্তি রক্ষার্থে শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি’

ধূমকেতু নিউজ ডেস্ক : চাকরিবিধি মেনে ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আপনারা জানেন দুদক আইন এবং কর্মচারী চাকরি বিধিমালা-২০০৮ রয়েছে। সেখানে কর্মচারী, কর্মকর্তারা কী কাজ করবেন, কীভাবে করবেন সেটা বলা আছে। গতকাল যেটি হয়েছে, জনাব শরীফ তিনি দুর্নীতি দমন কমিশনের চাকরিবিধি অনুযায়ী যে বিধি-বিধান মানা প্রয়োজন, সেগুলো অব্যাহতভাবে লঙ্ঘন করেছেন। যে কারণে দুদক মনে করে তার ভাবমূর্তি রক্ষার স্বার্থে এবং সবাই যাতে সঠিকভাবে কাজ করেন সেই লক্ষ্যে তাকে চাকরি থেকে অপসারণ করেছে। এটি শুধু কোনো ব্যক্তির বিষয় নয়, এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তির বিষয়।

দুদক সচিব বলেন, উনি এই বিধি-বিধানের বাইরে অনেক কাজ করেছেন। যেটা আমি পাবলিকলি বলতে চাই না। ফলে দুদক মনে করে ভাবমূর্তি রক্ষার্থে সবার স্বার্থে… এ জন্য ৫৪ এর ২ ধারা এখানে প্রযোজ্য হয়েছে। তার মানে এই না যে, এ ধারা আমরা সব জায়গায় প্রয়োগ করব। এটি একেবারে শেষ, চরম পর্যায়ে চলে গেলে যে পদক্ষেপ নেওয়া হয়, সেটির একটি অংশ। তার বিরুদ্ধে অনেক কমপ্লেইন রয়েছে। বিভাগীয় মামলা চালু আছে। অনেকগুলো কমপ্লেইন আসছিল, অনেকগুলো এসেছে।

‘আপনারা জানেন, উনি একটা বদলির বিষয়ে, তদন্তকালে, অনুসন্ধানকালে যে টাকা উদ্ধার হয়েছিল, সে বিষয়ে কাজ করছিলেন। হাইকোর্ট থেকেও এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। চাকরিবিধি পরিপন্থি হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেই টাকা বিধি মোতাবেক যথা জায়গায় আছে।’

মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আমরা আইন মেনেই কাজ করেছি। কমিশন মনে করেছে তিনি চাকরিবিধি পরিপন্থি কাজ করেছেন এবং অব্যাহতভাবে করছেন। ফলে অপসারণ ছাড়া আর কোনো উপায় ছিল না। মানববন্ধন কে করেছে এটি আমার সামনে ঘটেনি। উনারা কয়েকজন আমার কাছে এসেছেন। আদেশটি বিবেচনার কথা বলেছেন।

শরীফ দুর্নীতিবিরোধী কার্যক্রম করায় কোনো চাপের বলি হলেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে এমন কোনো শঙ্কা নেই বা এমন কোনো ঘটনাও ঘটেনি। যে এই তদন্তের কারণে বা একে লক্ষ্য করার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঘটেছে তার সঙ্গে তদন্ত বা প্রসেস করা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। শরিফের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান। আরও প্রায় ৭ থেকে ১০টি অভিযোগ আমাদের কাছে রয়েছে।

দুদক সচিব বলেন, উনি অনেক সুযোগ পেয়েছেন। উনাকে অনেকবার ডাকাও হয়েছে। সর্বশেষ বিধিবদ্ধ পদক্ষেপ নেওয়া হয়েছে। চাকরিবিধিতে বলা হয়েছে, যখন কমিশন মনে করবে কর্মচারীর কারণে অব্যাহতভাবে দুদকের কাজে ব্যাঘাত হবে এজন্য সিদ্ধান্ত তারা নিতে পারবে। এজন্য কাউকে কারণ দর্শানোর কোনো অবকাশ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news