IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমে দুই হাজারের নিচে এসেছে। গত একদিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৭ জন। আর মারা গেছেন ২১ জন।

রোববার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মোট শনাক্ত ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন। মারা গেছেন ২৮ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২৫২ জন। তাদের নিয়ে মোট সুস্থ ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৪১১টি আর পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৪০৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩২ লাখ আট হাজার ৮৬৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ লাখ ৩৯ হাজার ৮৩৬টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার সাত দশমিক ৮২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৪ জন আর নারী সাত জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪৯৯ জন। নারী ১০ হাজার ৪৬৬ জন।

বয়স বিবেচনায় ৭১-৮০ বছরের মধ্যে আছেন আট জন, ৬১-৭০ বছরের মধ্যে ছয় জন, ৮১-৯০ বছরের দুই জন, ৯১-১০০, ২১-৩০, ৩১-৪০, ৪১-৫০ এবং ৫১-৬০ বছরের মধ্যে মারা গেছেন একজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news