IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এসি বিস্ফোরণে কলকাতার হোটেলে আগুন, শিশুসহ অন্তত নিহত ৯নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতনিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষকতারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসকগোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণমোহনপুর কেশরহাট পৌর মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ সভাপুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৫০০ গাছের চারা রোপণচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুতানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগীর মৃত্যু

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় বগুড়ায় সাতজন ও নওগাঁয় একজন মোট ৮ জন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬৫ জন।

শনিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৩ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৩৬ জন এবং সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৩০ জন, নওগাঁর ২২ জন, নাটোরের ২৪ জন, জয়পুরহাটের ১৪ জন, বগুড়ায় ৫৭ জন, সিরাজগঞ্জে ১৮ জন ও পাবনায় ১৩ জন। তবে চাঁপাইনবাগঞ্জে এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ১৫৪ জন। এছাড়াও নগরীতে ৩ হাজার ১৫৪ জনসহ রাজশাহীতে ৪ হাজার ২৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৪৩ জন, নওগাঁয় ১ হাজার ১০৯ জন, নাটোরে ৭৭১ জন, জয়পুরহাটে ৮৯৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৮২৮ জন ও পাবনায় ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৩৬ জন। এর মধ্যে রাজশাহীতে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৬ জন, নাটোরে ৩ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৪৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ হাজার ৪৫১ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৬৮৪, চাঁপাইনবাবগঞ্জে ৪০৪ জন, নওগাঁয় ৯৫৭ জন, নাটোরে ৪৪০ জন, জয়পুরহাট ২১৯ জন, বগুড়ায় ৫ হাজার ৫ জন, সিরাজগঞ্জ ৯১৬ জন ও পাবনায় ৮২৬ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031