IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ‘দেশের কৃষি খাতকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে হবে’

‘দেশের কৃষি খাতকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক : দেশের কৃষি খাতকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএমডিএ’র  চেয়ারম্যান বেগম আখতার জাহান।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় “জুম মিটিং ” এর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব ( 4IR) চ্যালেঞ্জ মোকাবেলায় আইটি (IT) information technology সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কর্মশালায় উদ্বোধনকালে বিএমডিএ’র  চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান বলেন, বর্তমানে বাংলাদেশের যে আমূল পরিবর্তন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে। তিনি শুধু অবকাঠামো উন্নয়নের সাথে সাথে তিনি কৃষিতেও পরিবর্তন নিয়ে আসছেন।

তারই ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে আগে যেখানে এক ফসল দুই ফসল হতো এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিন ফসল চার ফসলও হচ্ছে অনেক জায়গায়। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নিরলস ভাবে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বরেন্দ্র অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ছেঁচে, স্বল্প সময়ে যেন কৃষক তার ফসল ফলাতে সক্ষম হচ্ছে বলে তিনি জানান। 

চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা কর্মশালায় আইটি  IT প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন, বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ।

জুম মিটিং এ সংযুক্ত ছিলেন, বিএমডিএর সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হেড অফ টেকনোলজি,ইনোভেশন ল্যাব, এটুআই প্রোগ্রামার ফারুক আহমেদ জুয়েল।

এছাড়া জুম মিটিং এ সংযুক্ত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খানসহ বিভিন্ন জোনের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31