IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> জাতীয় >> লিড নিউজ >> কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো মন্ত্রী-নেতা

কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো মন্ত্রী-নেতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভুয়া পরিচয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী এক সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। নিজেকে মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন তিনি।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু হোরায়রা ওরফে খালিদ। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট ও তিনটি ভুয়া নামে নিবন্ধিত সিমকার্ড জব্দ করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, নাটোরের সিংড়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খালিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খালিদ প্রথমে ভুয়া নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে টার্গেট ব্যক্তির নম্বর সংগ্রহ করতেন। এরপর তিনি নিজেকে কখনো প্রধানমন্ত্রী কার্যালয়ের বড় কর্মকর্তা, কখনো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, কখনো মন্ত্রী ইত্যাদি ভুয়া পরিচয় দিয়ে তাদের ফোন করতেন। তিনি নিজের কণ্ঠ পরিবর্তন করে ফোন করে বলতেন, ‘করোনাকালীন অর্থ সাহায্যের জন্য প্রধানমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করেছেন। সেই ট্রাস্টে অর্থ প্রেরণের জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করছেন।’ তারপর টার্গেট বা ভুক্তভোগী ব্যক্তি টাকা প্রদান করতে সম্মত হলে ভুয়া নামে নিবন্ধিত অনলাইন ব্যাংকিং নম্বর দিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করতেন।

‘যেহেতু প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বা মন্ত্রীর পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর রেফারেন্সে টাকা চাইতেন, তাই অনেকে সেটিকে ভেরিফাই না করেই করোনায় সাহায্য মনে করে অনায়াসে টাকা দিয়ে দিতেন। এরকরম অসংখ্য ভিক্টিমের কাছ থেকে অসাধু উপায়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন খালিদ। এমন ভিক্টিমের তালিকায় অনেক এমপি ও একাধিক রাজনৈতিক নেতা-কর্মীও রয়েছেন।’

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এই কর্মকর্তা আরও বলেন, গত বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামালের নাম ব্যবহার করে ওই উপায়ে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি নজরে এলে এসএম কামাল প্রথমে থানায় একটি জিডি করেন। মিডিয়ায় বিষয়টি ব্যাপক আলোচিত হলে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম প্রতারককে শনাক্ত করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এরপর এসএম কামালের পক্ষে তার সহযোগী কার্তিক বিশ্বাস বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলাটির তদন্ত নামে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি বলেন, প্রথমে তথ্য-প্রযুক্তির সহায়তায় এই প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় নাটোরের সিংড়া থানা এলাকা থেকে আবু হোরায়রা ওরফে খালিদ নামে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার প্রতারক শুধু এসএম কামাল নয় আরও অনেক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রধানমন্ত্রীর দপ্তরের অনেক সাবেক-বর্তমান কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রী ও তাদের পিএস, এপিএস পরিচয়েও প্রতারণা করে আসছিলেন।

এমন প্রতারণা এড়াতে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তিনটি পরামর্শ দিয়েছে। সেগুলো হলো-

১. সাইবার স্পেসে ব্যক্তিগত তথ্যাদি বিশেষ করে মোবাইল নম্বর পাবলিক করে না রাখা।
২. কেউ টাকা চাইলেই যাচাই না করে কোনোভাবেই অপরিচিত কাউকে টাকা না দেওয়া।
৩. তারপরও কেউ প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news