IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত-রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীরপাড় ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। ৫৩ বিজিবি ব্যাটলিয়নের মনকষা বিওপির একটি দলের মাদকবিরোধী অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।

প্রেস বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, মনকষা বিওপির হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সীমান্ত পিলার-১৭৪ হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীরপাড় ঘাট এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

বিজিবি আরও জানায়, রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীরপাড় ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। গভীর রাতের কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে পাগলা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তারা। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, উদ্ধারকৃত ভারতীয় ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটককৃত ভারতীয় ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য স্টোরে জমা করা হয়েছে। সীমান্তে অবৈধ অস্ত্র-গোলাবারুদ, অন্যান্য চোরাচালানী মালামাল, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচাররোধসহ যেকোন সীমান্ত সমস্যা মোকাবেলার বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news