IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আমরা চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ আরও কাছাকাছি আসুক’

‘আমরা চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ আরও কাছাকাছি আসুক’

ধূমকেতু নিউজ ডেস্ক : সায়েম সোবহান আনভীরকে আজীবন সদস্যপদ দিচ্ছেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার। সঙ্গে রয়েছেন রূপক সাহা, শান্তিরঞ্জন দাশগুপ্ত।

শেখ রাসেল ক্রীড়া চক্র ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচ আয়োজন করার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি ম্যাচটি তিনি নিজেই স্পন্সর করবেন বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল ক্লাব প্রাঙ্গণে এক জমকালো আয়োজনে সংবর্ধনা ও আজীবন সান্মানিক সদস্যপদ দেওয়া হয় সায়েম সোবহান আনভীরকে। সেখানেই তিনি এ ঘোষণা দেয়। অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীরের হাতে ইস্ট বেঙ্গলের জার্সি তুলে দেয়া হয়। পরে তার হাতে মেম্বারশিপ কিট তুলে দেন ইস্ট বেঙ্গলের সচিব কল্যাণ মজুমদার। গোল্ড কয়েন তুলে দেন ক্লাবের সহ-সচিব রূপক সাহা, দেবব্রত সরকার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, ইস্ট বেঙ্গল ক্লাব ভাইস প্রেসিডেন্ট শান্তি রঞ্জন দাসগুপ্ত, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানসহ বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর বলেন, ‘‘আপনাদের আন্তরিকতা শুধু মুগ্ধই করেনি, এই ক্লাবের আজীবন সদস্য করে আপনারা আমাকে কিনে ফেলেছেন। আমি আশাই করতে পারিনি এত সুন্দর সুসংগঠিতভাবে আমাকে স্বাগত জানানো হবে এখানে। আমাকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আমিও আপনাদের (ইস্ট বেঙ্গল) গোটা টিমকে বাংলাদেশে খেলার জন্য আমন্ত্রণ জানাব।’’

শেখ রাসেল ক্রীড়া চক্র সম্পর্কে বলতে গিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, ‘‘এটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্লাবের প্রধান উপদেষ্টা। উনি আমাকে এই ক্লাবটি চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। আমিও তার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি।’’

খুব শিগগির শেখ রাসেল ক্রীড়া চক্র ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে যার পুরোটাই তিনি স্পন্সর করবেন বলেও জানান সায়েম সোবহান।

সায়েম সোবহান বলেন, ‘‘ইস্টবেঙ্গল ক্লাবকে সব সময় নিজের ক্লাব বলেই ভেবেছি। তাই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন আমন্ত্রণ আসে, তখন আর ‘না’ বলিনি। এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছে। আমরা চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারণ মানুষ ভবিষ্যতে আরো কাছাকাছি আসুক।’’

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে দেবব্রত সরকার জানান,‘‘ভারতীয় ফুটবল ক্যালেন্ডার এর সাথে সময়সূচি মিলে গেলে দুই ক্লাবের মধ্যে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে গিয়ে খেলব।’’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news