IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> টপ নিউজ >> ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হতে চান শেন ওয়ার্ন

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হতে চান শেন ওয়ার্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হতে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। স্কাই স্পোর্টস পডকাস্টে আলোচনাকালে ইংল্যান্ডের কোচ হবার আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ন। তিনি জানান, ইংল্যান্ডের কোচ হতে চাই। ইংলিশদের কোচ হবার এখনই আদর্শ সময়।

সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড। সিরিজে ওমন নাকানিচুবানি খাওয়ার পর, ইংল্যান্ডের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন ঘটে। ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হয় অ্যাশলে জাইলসকে। বিদায় নিতে হয় প্রধান কোচ ক্রিস সিলভারউড, ব্যাটিং কোচের পদ থেকেও সরে যেতে হয় গ্রাহাম থর্পকে।

অ্যাশেজ খেলা দলেও ব্যাপক পরিবর্তন এনে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াড সাজায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সফরের জন্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে পল কলিংউডকে নিয়োগ দিয়েছে ইসিবি।

ক্রিকেটের মাঠে ঘুরে দাঁড়াতেই এমন পালা বদল ইসিবির। গেল বছর টেস্টে ১৫ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। এ অবস্থায় ইংল্যান্ডের কোচ হবার আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ন।

তিনি বলেন, ‘ইংল্যান্ডের কোচ হতে চাই আমি। এখনই তাদের কোচ হওয়ার আদর্শ সময়।’

অজি এই স্পিন কিংবদন্তী আরও বলেন, ‘আমার মনে হয়, আমি ভালই করব, ওদের নিয়ে অনেক কাজ করার আছে। ইংল্যান্ডে অনেক ভালো মানের খেলোয়াড় আছে, দলটার গভীরতা অনেক। কিন্তু কিছু-কিছু মৌলিক বিষয় ঠিক করতে হবে। যেমন- বেশি নো-বল করা যাবে না। অতিরিক্ত ক্যাচ ছাড়া যাবে না। দলটায় ভালো খেলোয়াড় আছে, তারা শুধু ঠিকঠাক পারফর্ম করতে পারছে না।’

গুঞ্জণ আছে, পাকাপাকিভাবে ইংল্যান্ডের নতুন কোচ হবার দৌঁড়ে আছেন সদ্যই অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়া জাস্টিন ল্যাঙ্গার।

এই ল্যাঙ্গারের অধীনেই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া। এরপর অ্যাশেজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অজিরা। তারপরও ল্যাঙ্গারকে কোচের পদে ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। তাই নিজ দেশের বোর্ডের সমালোচনাও করেছেন ওয়ার্ন।

তিনি বলেন, ‘ল্যাঙ্গারের চলে যাবার প্রক্রিয়াটাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভূমিকা খুবই লজ্জাজনক। বিশ্বকাপের পর অ্যাশেজ জয়, এর চেয়ে ভালো ফল আমাদের জন্য হতে পারতো না। কিন্তু ল্যাঙ্গার কারও সমর্থন পাননি। অস্ট্রেলিয়ার অধিনায়ক বা অন্য কোনো খেলোয়াড়কে দেখিনি ল্যাঙ্গারের সমর্থনে কিছু বলেছে। আমার কাছে, এভাবে ল্যাঙ্গারের চলে যাবার বিষয়টা খুবই হতাশাজনক বলে মনে হয়েছে।’

শেন ওয়ার্ন আরও বলেন, ‘কেন ক্রিকেট অস্ট্রেলিয়া সরাসির তার চুক্তি নবায়ন করছে না, তা বলতে পারেনি। কিন্তু তারা গ্রীষ্মের শেষ পর্যন্ত অপেক্ষা করবে। দেখুন সেরা প্রার্থী কে হয় এবং ল্যাঙ্গার এখনও সেরা প্র্রার্থী হলে, তাকে আবারো নিয়ে নিন! আমি ইংল্যান্ডে থাকলে, তার দিকেই ঝাঁপিয়ে পড়তাম।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31