IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাশিয়া-চীনে কয়জন ইংরেজিতে কথা বলে : এম এ মান্নান

রাশিয়া-চীনে কয়জন ইংরেজিতে কথা বলে : এম এ মান্নান

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা ব্যবহারে জোর দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রাশিয়া-চীনে কয়জন ইংরেজি ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই তারা। সবকিছু জয় করছে। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাব না।’

আজ রবিবার নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে? কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষায় ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী?

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‌‘তথ্য নিয়মিত দিতে হবে। সকালের ডাটা বিকালে দিলে হবে না। দিনদিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে। ডাটাই বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। যদিও জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news