IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> খেলা >> রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বর্ণিল আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট এর ২য় আসর।

রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টুর্ণামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টের কো-অর্ডিনেটর তৌরিদ আল মাসুদ রনি, ওয়ালটন গ্রুপের উপ সহকারী পরিচালক (প্লাজা সেল্স এন্ড ডেভেলপমেন্ট) আবু রাফা নাঈম, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ক্রীড়াঙ্গনের সূতিকাগার রাজশাহী। এখান থেকে অতীতে অনেক খেলোয়াড় ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে। আমরা স্বপ্ন দেখি রাজশাহীর ক্রীড়াঙ্গনের সেই অতীত ঐতিহ্য আবারো ফিরে আসবে। আমরা প্রত্যাশা করি, এই টুর্ণামেন্ট থেকে কিছু ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। পরবর্তীতে তাদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে সার্বিক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্ণামেন্টের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীরা আরও বেশি জানতে পারে। খেলাধূলার পাশাপাশি তোমাদের (শিক্ষার্থীদের) বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে হবে।

সিটি মেয়র আরও বলেন, নগরীতে খেলার মাঠ করার জন্য আমি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী আমার মেয়াদের মধ্যেই জেলা প্রশাসকের সহযোগিতায় অন্তত দুইটি খেলার মাঠ তৈরি করে যেতে চাই।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার মোট ৩২টি স্কুল অংশগ্রহণ করছে। টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টে খেলা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম ও হবিবুর রহমান হল মাঠে টুর্ণামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে স্পন্সর করেছে ক্লেমন স্পোর্টস, ওয়ালটন, বেক মেনস ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31