ধূমকেতু প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা শাহীন শাহ আলী শোভাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
চিকিৎসা শেষে ঢাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থানরত মির্জা শাহীন শাহ আলী শোভাকে বৃহস্পতিবার দেখতে গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র লিটন।
এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


