IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস পালন

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস পালন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ১২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

উদ্বোধনী বক্তব্যে ভারতীয় হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও শক্তিশালী করতে এবং মানুষে-মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

এদিন আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আইজিসিসির শিক্ষার্থীরা গত মাসে প্রয়াত হওয়া সঙ্গীত জগতের তিন মহান ব্যক্তিত্ব-ভারতরত্ন স্বর্গীয়া লতা মঙ্গেশকর, স্বর্গীয়া গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং স্বর্গীয় গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তৎকালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রটি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, নৃত্য, হিন্দি ভাষা ও যোগব্যায়াম বিষয়ে ভারতীয় গুরু ও প্রশিক্ষকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news