IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিশ্ব ঘুম দিবস আজ

বিশ্ব ঘুম দিবস আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ওয়ার্ল্ড স্লিপ ডে বা বিশ্ব ঘুম দিবস। প্রতি বছর মার্চ মাসের তৃতীয় শুক্রবার দিবসটি পালন করা হয়। ২০০৮ সালে প্রথমবার এই দিনটি পালন করে ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিন’ এর ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি।

এই কমিটির মূল উদ্দেশ্য, ঘুমের অভাবে শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়ে মানুষকে জানানো।

বিশ্ব ঘুম দিবস মূলত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিনের অর্থায়নে অনুষ্ঠিত বার্ষিক ইভেন্ট।

এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ‘গুণগত ঘুম, সুস্থ মন, সুখী পৃথিবী’।

আজকাল আমরা ঘুমের ক্ষেত্রে যেন ‘ব্যাংক্রাপ্ট’ হয়ে যাচ্ছি। পুরো বিশ্বের পূর্ণবয়স্ক মানুষদের দুই তৃতীয়াংশ মানুষ সঠিকভাবে ঘুমান না। ‘World health organization’ তাই এই ‘sleep loss’ এর সমস্যাকে এখন ‘এপিডেমিক ‘ঘোষণা করেছে।

আসলে খাদ্য বাসস্থানের মতো ঘুমও কিন্তু বেঁচে থাকার অপরিহার্য একটি শর্ত। খাবার কিনতে পয়সা লাগে, অথচ ঘুম কিনতে হয় না, তবু ঘুমাই না আমরা। আজকাল ৭৮-৭৯ রকমের ‘স্লিপ ডিসঅর্ডার’ আছে।

রাতের ঘুম ঠিক না হলে পরের দিন সকালে সারাদিন তার প্রভাব থাকছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাচ্চারা স্মৃতি হারায়, মেধা কমে যায়। বড়রা হৃৎপিণ্ডের এবং স্নায়ুর সমস্যায় পড়েন। ‘ওবেসিটি’, ‘ডায়াবেটিস’, ‘অ্যালঝাইমার’ এর সম্ভাবনা বাড়ে।

‘WHO’ বলছে ‘chronic sleep deprivation’, ক্যান্সারের সম্ভাবনা বাড়াচ্ছে কম ঘুমের জন্য।

আমাদের ‘স্লিপ হাইজিন’ মেনে চলা উচিত। ঘুম কম হওয়ার ফলেই হাইপার টেনশন, পেটের অসুখ জাতীয় একাধিক রোগ বাসা বাঁধছে শরীরে। ঘুমের গুরুত্ব যেমন আমরা উপলব্ধি করতে পারি না, তেমনই উপলব্ধি করি না বিশ্ব ঘুম দিবস বলেও একটি দিন পালন করা হয় গোটা পৃথিবীজুড়ে।

শুক্রবার সেই বিশ্ব ঘুম দিবস। ঘুম ও ঘুমের উপযোগিতা বোঝাতে ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি ২০০৮ সাল থেকে এ দিনটি উদযাপন করে। প্রতিবছর সূর্যের দক্ষিণায়নের আগের শুক্রবার বিশ্ব ঘুম দিবস পালন করা হয়।

ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির সদস্যরা প্রত্যেকেই ঘুম নিয়ে গবেষণা করেন। ঘুমের ওষুধ ও ঘুমের গুরুত্ব নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছেন এরা। মানুষের শরীরে ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার জন্যই এই বিশেষ দিনটি উদযাপন করা শুরু করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news