IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে আগুনে পুড়লো খামারের ২৫ গরু

নাচোলে আগুনে পুড়লো খামারের ২৫ গরু

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক গরুর খামারে আগুনে পুড়ে ছাই হলো প্রায় ৩০লাখ টাকার ২৫টি গরু। লালিত সখের খামারে আগুনে ছাই হলো খামারী সোলেমান হাজীর সোনালী স্বপ্নেরও।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আঁখিলা পূর্বপাড়া গ্রামের মৃত গফুর হাজীর ছেলে সোলেমান হাজীর খামারে। স্থানীয়রা খামারে আগুন দেখতে পেয়ে নাচোল থানায় ও নাচোল ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে খামারের ২৫টি গরু পুড়ে মারা যায়।

নাচোল ফায়ার স্টেশনের ম্যানেজার ইব্রাহীম আলী ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, খামারে মশা তাড়াবার জন্য খড় ভিজিয়ে ধোঁয়া (সাঞ্ঝাল) দেওয়া হয়েছিল। ওই আগুন থেকে সমস্ত খামারে বৈদ্যুতিক লাইনে আগুন ছড়িয়ে পড়ে এ দূর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা হতে পারে।

দূর্ঘটনার খবর পেরে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) সামশুল আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব ওই রাতেই ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ক্ষতিগ্রস্ত খামারী সোলেমান হাজীকে তাৎক্ষনিক ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31