IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> ধর্ম >> টপ নিউজ >> শবে বরাতের প্রমাণ্যতা, আমাদের করণীয় ও বর্জনীয়

শবে বরাতের প্রমাণ্যতা, আমাদের করণীয় ও বর্জনীয়

হোছাইন আহমাদ আযমী : পনেরোই শাবান সম্পর্কে চারটি বিষয় সঠিক এবং আমল যোগ্য।

১. এই রাতে আল্লাহ তা’আলা যে পরিমাণে তৌফিক দান করেন, সে পরিমাণে ঘরে বসে একাকি ইবাদত করা।
কিন্তু, আমরা এই রজনীটিকে হৈ-হোল্লোরের রাত বানিয়ে ফেলেছি। মসজিদ গুলোতে ও করবস্থান সমূহে ভীড় করি, রকমারি খাবারের আয়োজন করি, হাক-ডাক করি, এসব অবাঞ্ছনীয় এবং বর্জনীয়, এসবের কোনো প্রমাণ্যতা নেই, বাস্তবতার সাথে কোনো প্রকার সম্পর্ক নেই।

এ রাতে নফল নামাজ আদায় করা চাই, তবে পূর্ণ রাত জেগে নাফল পড়তে হবে এটি জরুরি নয়। আল্লাহ তা’আলা যতটুকু পড়ার তৌফিক দান করেন, ততটুকুই একাকি ঘরে আদায় করা, দল বেঁধে মসজিদ সমূহে সমবেত না হওয়া। কেননা, এটি ব্যক্তিগত আমল, যৌথ বা সমবেত হয়ে আদায়ের কোনো আমল নয়।

২. পর দিন রোজা রাখা, এটি একটি মুস্তাহাব আমল।

৩. এই রাতে নিজের জন্য, আপন আত্মীয়-স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, এবং সমস্ত উম্মতে মুসলিমার জন্যে মাগফিরাতের দোয়া করা। আর এ জন্য করবস্থানে যাওয়া অবশ্যক নয়।

এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করবস্থানে গিয়েছেন, কবরবাসীদের জন্যে দোয়া করেছেন, এটি সত্য। তবে প্রকাশ্যে নয় বরং গোপনে গিয়েছেন, আর ঘটনাক্রমে এটি হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা জেনে যান। কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে করবস্থানে যাওয়ার জন্যে কোনো প্রকার হুকুম দেননি। সেজন্য আমাদের সমাজে যেই তামাশা হয়, কবরস্থান সমূহে উপস্থিত হয়ে দোয়ার হিড়িক জমে, তা সম্পূর্ণরূপে ভুল ও কুসংস্কার প্রথা।

৪. যে দুজন মুসলমান ভাইয়ের মধ্যে লড়াই-ঝগড়া ও বিভেদ বিদ্যমান, তারা এ রাতে পরস্পরকে ক্ষমা করে সন্ধি করে নিবে। যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ক্ষমা করে সন্ধিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না।

পনেরোই শাবানের রাতে এই চারটি আমলই যায়িফ হাদীসের দ্বারা প্রমাণিত। আর যতক্ষণ পর্যন্ত সহিহ হাদিস বিদ‍্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত যয়িফ হাদীসের উপর আমাল করা যাবে না, কেননা, সহিহ হাদিসের বিপরীতে যয়িফ হাদিসের উপর আমল গৃহীত নয়।

তবে যদি কোনো বিধানের ক্ষেত্রে শুধুমাত্র যয়িফ হাদিসই পাওয়া যায়, সহিহ কোনো হাদিস না থাকে। তখন যয়িফ হাদীসের উপরই আমল করা হবে। এমন বিধান একটিই নয়, বরং আরও অনেক বিধান আছে, যেগুলোর ক্ষেত্রে শুধু যায়িফ হাদীসই পাওয়া যায়। তাই যয়িফ হাদীসের মাধ্যমেই সেগুলোর আমল গৃহীত হয়েছে।

যেমন, সালাতুত তাসবীহ্ সম্পর্কিত এগারোটি বর্ণনা, এগুলো সব যয়িফ হাদিস। তা সত্ত্বেও পূর্ববর্তী সলফে সালেহীনদের থেকে সালাতুত্ তাসবীহ্ এর আমল প্রচলিত।

তবে হ্যাঁ, যয়িফ হাদিস দ্বারা ওয়াজিব, সুন্নাত এর সমপর্যায়ের আমল প্রমাণিত হবে না। সুতরাং যে হুকুম সালাতুত্ তাসবীহ’র ক্ষেত্রে (এটি পড়া মুস্তাহাব) ঠিক একই হুকুম শাবানের পনেরো তারিখ রাতের ক্ষেত্রেও।

অর্থাৎ এ রাতে একাকি ইবাদত করা মুস্তাহাব। কেননা, এব্যপারে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, সব গুলো যায়িফ বা দুর্বল। তাই এগুলোর দ্বারা মুস্তাহাব আমলই প্রমাণিত হতে পারে।
সুতরাং হাদিস সমূহে বর্ণিত, উপরে উল্লেখিত চারটি আমলই মুস্তাহাব বলে গণ্য করা হবে।

শবে বরাত মানা, এ সম্পর্কিত আমল গুলো করা এবং এর প্রমাণিকতাকে একেবারেই অস্বীকার করা, আর এগুলোকে ভিত্তিহীন মনে করা কোনো ভাবেই ঠিক নয়।

লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031