IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

রাজশাহীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

ধূমকেতু প্রতিবেদক : সারা দেশের ন্যায় গতকাল রোববার থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে দুই লাখ ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার প্রথম দিনে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নগরীর বিভিন্নস্থানে। এছাড়াও রাজশাহীর নয় উপজেলায় টিসিবির পণ্য নিতে সাধারণ মানুষের উপস্থিতিও ছিলে বেশ চোখে পড়ার মত। তবে অনেক স্থানে সাড়ে ১২টার পরে পণ্য দিতে শুরু করতে দেখা যায়। এতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন ভোগান্তিতে পড়ে।

এদিকে, কম মূল্যে টিসিবির পণ্য হোতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

অন্যদিকে, আগের মতো যে কেউ সাধারণভাবে লাইনে দাঁড়িয়েও টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। এর আগে সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ নগরীর মহিষ বাথান এলাকায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রসাশক আব্দুল জলিল।

রাজশাহী জেলা প্রসাশনের সুত্র মতে, আজ ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজশাহী জেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে মোট দুই লাখ মানুষের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডালের প্যাকেট দেওয়া হবে। আর দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত। সেখানে পণ্য যোগ হবে দুই কেজি করে ছোলা।

এদিকে, নগরের দু-একটি জায়গায় রোববার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হলেও অধিকাংশ স্থানে দুপুর সাড়ে ১২টা পর পণ্য বিক্রি শুরু হয়। উদ্বোধনের জন্য নগরের দুটি ওয়ার্ডে শুধু পণ্য বিক্রি শুরু হয় সকালে। অন্য ওয়ার্ডগুলোতে দুপুর সাড়ে ১২টার পরে পণ্য দেওয়া শুরু হয়।

পণ্য সরবরাহকারী সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুপুর ১২টার পর থেকে পণ্যগুলো দেওয়া হয়। তবে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোক্তারা বলছেন, তাঁদের কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি। তাই তাঁরা কেউ সকাল ছয়টা, কেউ নয়টা থেকে লাইনে অপেক্ষায় আছেন।

নগরের ৩ নম্বর ওয়ার্ডের দাশপুর এলাকার বাসিন্দা জুবায়ের হোসেন (১২) তার বাবা জাকির হোসেনের কার্ড নিয়ে সকাল নয়টা থেকে অপেক্ষা করেছেন।

ষষ্ঠ শ্রেণির এ শিক্ষার্থী দুপুর ১২টার দিকে বলেন, ‘তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। গাড়ি কখন আসবে জানি না।’

লাইনে দাঁড়ানো শামীম হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘যে সময়টা অপচয় হচ্ছে, এর মূল্য নেই? সকালের দিকে পণ্যগুলো দিয়ে দিলে লোকজন অন্য কাজ করতে পারত। এটা আর সাশ্রয়ী পণ্য হলো কী করে।’

নগরের ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, লোকজন বাজারের ব্যাগের ওপর ইট-পাথর রেখে লাইনের স্থান দখল করেছেন। ছোট্ট একটি শামিয়ানাও টাঙানো হয়েছে। তীব্র রোদের কারণে অনেকেই লাইন ছেড়ে রা¯স্তার পাশে আমগাছতলায় আশ্রয় নেন।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, টিসিবির ট্রাক গোডাউন থেকে পণ্য নিয়ে দুপুর ১২টার দিকে আসার কথা। কার্ড নিয়ে দুপুর ১২টার আসতে বলেছেন তাঁরা। অনেকে সকালেই এসে গেছেন। প্রথম দিন পণ্য দিতে একটু দেরিও হতে পারে। এই ওয়ার্ডে আজ রোববার ৮৪৪ জনের কাছে পণ্য বিক্রি হবে বলে জানান তিনি।

এই ওয়ার্ডে পণ্য বিক্রির দায়িত্ব পেয়েছে মেসার্স উপমা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক মোস্তাক আহমেদ বলেন, তাঁরা সকাল থেকে পণ্যের জন্য ট্রাক নিয়ে বসে আছেন। আগে উপজেলার ট্রাকগুলো ভর্তি করা হচ্ছে। বেলা দেড়টা নাগাদ তাঁরা পণ্য পেতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31