IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির স্মারকলিপি

রাজশাহী বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : রোববার বিকেলে উত্তরবঙ্গ বেকারী ও কনফেকশনারী মালিক সমিতি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করে। তাই এই শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নিকট নিম্ন লিখিত দাবীগুলো উপস্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, বর্তমান বাজার মূল্যেও অস্থিরতার কারণে পূর্বের ন্যায় এই শিল্পের কাঁচামাল যথা তৈল, চিনি, ময়দা ও আটা রেশনিং সিসটেমে আনতে হবে। এই শিল্প উৎপাদন ক্ষেত্রে শর্তহীনভাবে ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে। সকল সরকারি সনদ জেলা প্রশাসনের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করতে হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অপমানজনক অভিযান বন্ধ করতে হবে। মোবাইল কোর্ট থাকবে তবে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাদ্য পণ্যেও গুণগত মান নির্ধারনে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ এই বিষয়ে প্রশিক্ষিত এক্সপার্ট মোবাইল কোর্ট আওতাভুক্ত থাকতে হবে এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্টে পরিচালনা করতে হবে। খাদ্য পণ্য উৎপাদনের সুনির্দিষ্ট সরকারি নীতিমালা তৈরি করে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে প্রদান করতে হবে। নির্দিষ্ট শিল্পাঞ্চল এই বেকারী শিল্প স্থাপনের ব্যবস্থা করতে হবে। প্রণোদনাসহ শিল্প ঋণ বিতরণে এই শিল্পের নির্বাচিত সংগঠনের কর্মকর্তাকে আওতাভূক্ত করতে হবে। শিল্প রেটে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল প্রদান করার সুবিধা প্রদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারী, উত্তরবঙ্গ বেকারী সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, কোষাধ্যক্ষ আফসার আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31