IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> জাতীয় >> লিড নিউজ >> কিছু অসাধু প্রতিষ্ঠানের জন্য ই কমার্স ব্যবসা বন্ধ করবে না সরকার : শফিকুজ্জামান

কিছু অসাধু প্রতিষ্ঠানের জন্য ই কমার্স ব্যবসা বন্ধ করবে না সরকার : শফিকুজ্জামান

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার কিছু অসাধু প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ব্যবসা বন্ধ করবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

তিনি বলেন, গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠান ৩১ মার্চের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক মনোভাব দেখাবে না তাদের তালিকা আমরা পুলিশের হেডকোয়ার্টারে পাঠাবো আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।

সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রেষ্ঠ.কম এবং আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেট ওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রেষ্ঠ.কম এবং আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেট ওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হয়েছে আজকে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের আয়োজনে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হয়েছে শ্রেষ্ঠ.কম’র ১১ জন গ্রাহকের ১৭ লাখ টাকা এবং আলিফ ওয়ার্ল্ডের ২১ জন গ্রাহকের ২৬ টাকা ফেরত দেয়া হয়।

তিনি বলেন, ই-কমার্স দেশের জন্যই চালিয়ে যাওয়া হবে। তবে এখন আর আগের মত কেউ এই ব্যবসা নিয়ে যাতে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখছে বাণিজ্য মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে যেসব ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এমন প্রতিষ্ঠান আছে প্রায় ৩৯টি। এসব প্রতিষ্ঠানের কাছে কত টাকা আটকে আছে সেটার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31